পর্দায় প্রেম গড়িয়েছে বাস্তবে! স্রোতের প্রেমে হাবুডুবু খাচ্ছে সার্থক! বোনের কীর্তি ফাঁস করল আরাত্রিকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (MithiJhora)। প্রথম থেকেই তিন বোনের গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকটি প্রতিটি চরিত্র। বিশেষত ধারাবাহিকের তিনটি জুটিই নজর কেড়েছে দর্শকদের। সেটা রাই অনির্বাণ হোক কি শৌর্য্য নীলু কিংবা স্রোত ও সার্থক।
তবে বর্তমানে টালমাটাল পরিস্থিতি দুই বোনের জীবনে। সম্পর্কের টানাপোড়ন নাজেহাল হয়ে পড়েছে রাই। লড়াই করছে মৃত্যুর সঙ্গে। অথচ পাশে নেই ভালোবাসার মানুষ। অন্যদিকে নিজের হাতের শৌর্য্যর সঙ্গে নিজের সম্পর্ক নষ্ট করে দিয়েছে নীলু। আর সেই কারণেই বর্তমানে এই দুটির মধ্যে একটি জুটিকেও পছন্দ করছেন না দর্শকরা। উল্টে নেটিজেনদের ভয়ংকর ট্রোলের শিকার হচ্ছেন অনির্বাণ ও নীলু।

তবে দিনে দিনে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে স্রোত ও সার্থকের জুটি। ধারাবাহিকে স্রোত ও সার্থকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী ও অভিনেতা মৈনাক ঢোল। প্রথম থেকে স্রোতের সঙ্গে দূরত্ব তৈরি হলেও ধীরে ধীরে স্রোতকে পছন্দ করতে শুরু করেছে সার্থক। অপরদিকে স্রোতের মনেও জায়গা করে নিচ্ছে তার রাগী বদমেজাজি স্যার। কিছুদিন আগেই একটি পর্বে দেখা গিয়েছিল স্রোতকে নিয়েই দিন রাত ভাবতে শুরু করেছে সার্থক। অপরদিকে নিজের অজান্তেই স্যারের নাম খাতায় পাতায় লিখে ফেলছে স্রোত।
অন্য ছেলের সঙ্গে স্রোতের বিয়ের কথা শুনেও রেগে গিয়েছিল সার্থক। এমনকি রাইয়ের এরকম অবস্থায় স্রোতের মনে বল ভরসা জানিয়ে চলেছে সার্থক। শুধুমাত্র টাকা দিয়ে স্রোতের পাশে এসে দাঁড়ায়নি সে। বরং স্রোতকে সে বলেছে নিজে ডাক্তার হয়ে বৌমনির গয়না যেন স্রোত একদিন ছড়িয়ে আনে। স্রোতের পাশে যেন একপ্রকার ঢাল হয়েই দাঁড়িয়েছে সার্থক। যা দেখে আপ্লুত দর্শকরাও। তবে বর্তমানে কানাখুশ শোনা যাচ্ছে ধারাবাহিকের পাশাপাশি বাস্তবেও একে অপরের প্রেমে পড়েছেন তারা। চলছে যাওয়া, খাওয়া দাওয়া। আর সেই কারণেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে বর্তমানে।
মৈনাক ও স্বপ্নীলার সম্পর্কে কী বলেছেন আরাত্রিকা মাইতি?
সম্প্রতি বোনের প্রেমের বিষয়ে মুখ খুলেছেন রাই অর্থাৎ আরাত্রিকা মাইতিও। অভিনেত্রী বলেছেন ‘ওদের দুজনের খুব ভালো সম্পর্ক। ওদের সারাক্ষণ খুনসুটি মানে যেটা দেখতে পান আপনারা। রাই যেমন বলেতে থাকে কিরে সার্থক স্যারের সঙ্গে সম্পর্কটা কতদূর এগোলো। মুখে ঝগড়া ঝাটি হলেও মনের মধ্যে একে অপরের প্রতি অনুভূতি আছে। স্রোত সার্থক স্যারকে খুব ভালোবাসে, সার্থক স্যারও স্রোতকে খুব ভালোবাসে কিন্তু বলতে পারে না আমি বলে দিলাম। পুরোপুরি বাস্তবের মত হয়ে গেছে ব্যাপারটা।’
আরও পড়ুন: অনেক হয়েছে লুকোচুরি খেলা, কাকলী আর মালাকে একসঙ্গে ধরতে বিরাট ফাঁদ পাতল জ্যাস!
যদিও এরপরই অভিনেত্রী বলেন ‘আসলে ধারাবাহিকটাই তো আমাদের জন্য বাস্তবের মত হয়ে গেছে তাই বললাম আরকি। এবার। বাকিটা আপনারা বুঝে নিন। আমরা চাই ওদের খুব তাড়াতাড়ি মিল হোক।’ এই কথা বলেই হেসে ফেলেন তিনি। যদিও এই বিষয়টি নিছক মজার ছলেই বলেছেন আরাত্রিকা। কিন্তু সত্যিই কি বাস্তবে প্রেম করছেন মৈনাক ও স্বপ্নীলা? জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

