অনেক হয়েছে লুকোচুরি খেলা, কাকলী আর মালাকে একসঙ্গে ধরতে বিরাট ফাঁদ পাতল জ্যাস!

জি বাংলার (Zee Bangla);যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম জগদ্ধাত্রী (Jagaddhatri। ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি শুরু থেকেই নজর কেড়েছিল দর্শকদের। জগদ্ধাত্রীর হোক বা জ্যাস, নায়িকার ভূমিকায় সকলে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সেইসঙ্গে সকলের মন জয় করে নিয়েছে বড় কৌশিকী মুখার্জীর চরিত্রে অভিনেত্রী রূপসা চক্রবর্তীর (Rupsha Chakraborty) অভিনয়।
বর্তমানে ধারাবাহিকের গল্প জমে উঠেছে মালা চ্যাটার্জীকে নিয়ে। মুখার্জী বাড়ির প্রত্যেকের জীবন অতিষ্ঠ করে তুলেছে মালা। আসার পর থেকেই মুখার্জী বাড়ি ও মুখার্জীদের সম্পত্তি হাতানোর জন্য একের পর এক খেলা খেলে যাচ্ছে সে। আর এবার মালাকে সাহায্য করছেন শাশুড়ি মা বৈদেহী মুখার্জী ও উৎসব। কৌশিকীকে সিংহাসন থেকে সরাতে একের পর এক চাল চালছেন তারা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৪ সেপ্টেম্বর (Jagaddhatri Today Episode 4 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কাকলী দেবী নিজেকে মেয়েকে মুখার্জী বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ছলচাতুরি করার জন্য। বিপাশা তখন কাকলীকে বলে তিনি যা করছেন সেটা একেবারেই ঠিক করছেন না এইভাবে নিজের মেয়েকে বারবার বাজি রাখলে একদিন বড় বিপদে পড়বেন তিনি। কিন্তু বিপাশার কোন কথা শুনতেই রাজি নন কাকলী দেবী। তিনি বিপাশাকে বলেন কৌশিকী তাকে অনেক অপমান করেছে।
কাকলী দেবী এও বলেন কৌশিকী নিজের কাগজের মাধ্যমে তার অনেক দুর্নাম করছে, তার সম্মানহানি করছে। এবার সে সবকিছুর সুদে আসলে বদলা নেবেন। এদিকে মালার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তৎপর হয়ে উঠেছে জগদ্ধাত্রী ও কৌশিকী। হঠাৎই তখন একটি ম্যাসেজ আসে কৌশিকীর ফোন যেখানে রয়েছে কয়েকটি ছবি ও ভিডিও। ছবিগুলো সেইদিনের অনুষ্ঠানের। ছবিতে দেখা যাচ্ছে কাঁকনের সঙ্গে দেখা করেছে মালা। ছবিগুলো দেখেই অফিসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় জগদ্ধাত্রী। তবে এতকিছুর মাঝে জগদ্ধাত্রীর শারীরিক অবনতির কথা ভেবে চিন্তায় পরে যায় কৌশিকী আর স্বয়ম্ভু।
আরও পড়ুন: ধারাবাহিক না সিনেমা! হিরোর মতো এন্ট্রি নিয়ে অভিমন্যুকে মে’রে বৃন্দাবন দেখিয়ে দিল সৃজন!
মাষ্টার মাইন্ডের সন্ধানে জ্যাস
জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু যখন একসঙ্গে কথা বলছে তখুনি সেটা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে মালা। আর সেই মুহূর্তেই মালাকে ফোন করেন কাকলী। তিনি মালাকে বলে সবটা যেন পরিকল্পনা মতো হয়। কাকলীর কথায় সম্মতি জানায় মালা। এদিকে ডিপার্টমেন্টে চলে যায় জ্যাস। আর সকলকেই দেখাতে থাকে ছবিগুলো। মালার পিছনে যে একজন মাস্টার মাইন্ড করছে সেটা ভালোভাবেই বুঝতে পারছে জ্যাস। অন্যদিকে দেখা যায় উৎসবকে ফোন করেছে মেহেন্দি। উৎসব নিজের ভালোবাসার কথা জানিয়ে ফোন রেখে দেয় সে। তখনই মেয়ের কাঁধে হাত রাখে কৌশিকী। সে কথা দেয় উৎসবের জীবনে তার জায়গা ফিরিয়ে দেবে সে। মালা আর কাকলী দেবীকে কি ধরতে পারবে জ্যাস? জানা যাবে আসন্ন পর্বে।

