একি কেলেঙ্কারি কান্ড! সত্যিই মা হচ্ছে রাই! ডাক্তারের কথা শুনেই আকাশ ভে’ঙে পড়ল অনির্বাণের মাথায়!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্য অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। প্রতি সপ্তাহেই নতুন নতুন চমকের কারণে বর্তমানে টিআরপি তালিকায় কামাল করছে ধারাবাহিকটি। প্রতিপক্ষ অনুরাগের ছোঁয়াকেও দিচ্ছে দশ গোল। ধারাবাহিকে আরাত্রিকা মাইতি (Aratrika Maity) আর সুমন দের (Suman Dey) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বারবার রাই অনির্বাণের ভালোবাসার মাঝে আসছে নতুন নতুন সমস্যা।

বর্তমানে তিন বোনের জীবনেই এসেছে নতুন মোড়। রাইয়ের জীবনে তার এবং অনির্বাণের সম্পর্কের টা’নাপোড়ন নিয়েই জমে উঠেছে মিঠিঝোরার গল্প। সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছিল নীলুর পাঠানো ছবি দেখে রাইকে অবিশ্বাস করেছিল অনির্বাণ। ফুলসজ্জার রাতেই রাইকে ফেলে রেখে চলে গিয়েছিল সে। রাই বারবার তাকে সবটা বোঝানোর চেষ্টা করলেও রাইয়ের একটা কথাও শোনেনি অনির্বাণ। এমনকি শুধুমাত্র এই ছবিগুলোকে বিশ্বাস করেই সে রাইয়ের উদ্দেশ্যে পাঠিয়েছিল ডি’ভোর্সের নোটিশ।

Mithijhora Today Episode

তবে পরবর্তী সময়ে সবটাই প্রমাণ করে দেয় শৌর্য্য। আর তারপরই রাইকে ফের পাওয়ার জন্য পরিয়া হয়ে ওঠে অনির্বাণ। রাইকে অনেক কষ্ট মানিয়ে ফিরিয়ে নিয়ে আসে নিজের বাড়িতে। সঙ্গে রাইকে সে কথাও দিয়েছে যে রাইকে আর অবিশ্বাস করবে না সে। রাইয়ের জীবন এবার ভালোবাসায় ভরিয়ে দেবে অনির্বাণ। আর তারই মাঝে ঘটল বিরাট বি’পদ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রাই। মাথা ঘো’রা, ব’মিভাব, খাওয়ারের প্রতি অ’নীহা দেখা দিয়েছে তার জীবনে। যদিও এইসব কিছুকে সাধারণ অসুস্থতা বলেই ভেবেছিল রাই।

মা হচ্ছে রাই, জানালেন ডাক্তার

তবে ইতোমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অনির্বাণ আর তার মায়ের কথায় ডাক্তারের কাছে চেকআপ করতে গিয়েছে সে। আর ডাক্তার রাইয়ের উপসর্গ দেখে বলেন প্রেগ’ন্যান্সি টে’স্ট করতে। যা দেখে তিনি জানান রাই মা হতে চলেছে। কথা শুনেই মাথায় আকাশ ভে’ঙে প’ড়ে রাই আর অনির্বাণের। রাই দাবি করে এইসবটাই ভুল। এরপরই আরও কয়েকটি টে’স্ট করার কথা জানান ডাক্তার। রাই অনির্বাণের সঙ্গে কথা বলে করিয়ে নেয় টে’স্ট। এদিকে স’মস্যা শুরু হয় রাইয়ের শ্বশুরবাড়িতে।

আরো পড়ুন: অসাধারণ গান গেয়ে দর্শকদের মন জিতে নিল মিহি! খুদের মিষ্টি কণ্ঠস্বর শুনলে মুগ্ধ হবেন আপনিও

কি দেখা যাবে মিঠিঝোরার আসন্ন পর্বে?

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে ফের অনির্বাণকে নিয়ে সেই ডাক্তারের ক্লিনিকে গেছে রাই। ডাক্তার তাদের জানান তিনি এখনও টেস্ট রিপোর্ট খুলে দেখেননি। এরপরই অনির্বাণ আর রাইয়ের সামনে রিপোর্ট খুলে দেখেন ডাক্তার। আর তারপরই তিনি অভিনন্দন জানান অনির্বাণ আর রাইকে। তিনি বলেন রাই মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে চমকে যায় রাই অনির্বাণ। সবটাই কল্পনাতীত মনে হয় রাইয়ের। কিভাবে সম্ভব এটা? কি হচ্ছে রাইয়ের? ডাক্তারের রিপোর্ট কি তাহলে সত্যি? সত্যিই কি মা হচ্ছে রাই? তবে কে রাইয়ের সন্তানের বাবা? নাকি এর পিছনে কলকাঠি নাড়ছে অন্যকেউ। আর অন্যকোন রোগ হয়েছে রাইয়ের? রাইকে কি ফের ভুল বুঝে ছেড়ে দেবে অনির্বাণ? প্রশ্ন রয়েছে একাধিক তবে উত্তর মিলবে আসন্ন সময়ে।

Back to top button