অসাধারণ গান গেয়ে দর্শকদের মন জিতে নিল মিহি! খুদের মিষ্টি কণ্ঠস্বর শুনলে মুগ্ধ হবেন আপনিও

বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। জি বাংলার (Zee Bangla) পর্দায় বাংলা টকিজের প্রযোজিত কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi) ধারাবাহিকের বর্তমানে অভিনয় করেছেন রাধিকা। ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই খুদে অভিনেত্রী। বলাই বাহুল্য বাংলার গৃহিণীরা মিহির ভূমিকায় রাধিকার অভিনয় ভীষণ পছন্দ করেছেন ছোটপর্দায়।
রাধিকার মিষ্টি কন্ঠে সংলাপ শুনে আপ্লুত ধারাবাহিক প্রেমী বাঙালি দর্শক। রাধিকা কর্মকারকে প্রথমবার দেখা গেছিল জি বাংলার দাদাগিরির মঞ্চে। সেখানে রাধিকা এসেছিল খুদে প্রতিযোগী হিসেবে। এরপরই সেখানে থেকেই সে ডাক পায় মেগা সিরিয়ালের। আর প্রথম ধারাবাহিকে অভিনয় করেই কামাল করে দিয়েছেন রাধিকা। তাকে দেখার জন্যই বর্তমানে অধিকাংশ দর্শকরা সন্ধ্যে সাড়ে ৬টায় খোলেন টেলিভিশন।
ধারাবাহিকের মতোই বাস্তব জীবনেও ভীষণ দুষ্টু এই খুদে। সেকথা দর্শকদের সামনে শিকার করেছেন অভিনেত্রীর মা নিজেই। সকলের প্রিয় মিহি বর্তমানে পড়াশোনা করছে লোয়ার কেজিতে। যদিও অভিনেত্রীর স্পষ্ট উচ্চারণ এবং কথাবলার ভাবভঙ্গি দেখে সেকথা বোঝা দায়। এই বয়সে রাধিকার অভিনয় দেখে তার উজ্জ্বল ভবিষ্যতের ধারণা করেছেন অনেকেই। তবে এই খুদে রাধিকা কিন্তু আসলে একজন সোশ্যাল মিডিয়া স্টার।
রাধিকা কর্মকারের অনুসরণকারীদের সংখ্যা কত জানেন?
মাত্র ৩ বছর ১০ মাস বয়সী রাধিকার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ১৯ হাজার। হ্যাঁ শুনতে অবাক লাগলেও কথাটি কিন্তু সত্যি। তবে শুরু ইনস্টাগ্রামেই নয়, ফেসবুক এবং ইউটিউবেও ভীষণ সক্রিয় এই খুদে অভিনেত্রী। ফেসবুকে রাধিকাতে অনুসরণ করেন প্রায় ৯১ হাজার নেটিজেন। এমনকি ইউটিউবে তাকে অনুসরণ করেন প্রায় ৬ হাজার মানুষ। অভিনেত্রীর ছবি থেকে শুরু করে রীল সবটাই ভীষণ উপভোগ করেন নেটিজেনরা।
আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় বিপ্লব ঘটাল এই তিনটি ধারাবাহিক! মেয়েরাই দাঁড়ালো মেয়েদের পাশে!
সামাজিক মাধ্যমে ভাইরাল রাধিকা কর্মকারের ভিডিও
তবে সোশ্যাল মিডিয়া স্টার রাধিকা কিন্তু এই বয়সেই বেশ গুণী। ইউটিউবে অভিনেত্রী রান্না ও নাচের ভিডিও দেখেছেন সকলের। এই বয়সেই ভীষণ সুন্দর নাচে রাধিকা। তবে নাচের পাশাপাশি রাধিকা জানেন গানও। কিন্তু শুনে অবাক হচ্ছেন? তবে কথাটি কিন্তু সত্যি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রাধিকার একটি ভিডিও। যেখানে মাত্র ২ বছর বয়সী রাধিকা গাইছেন গান। হাতে তার মাউথ পিস। জনপ্রিয় ব্যান্ড ফসিলসের রুপম ইসলামের গাওয়া একলা ঘর গানটি গাইছে রাধিকা। খুদে অভিনেত্রীর গান শুনে আপ্লুত হয়েছেন নেটিজেনরা। মাত্র ২ বছর বয়সে অভিনেত্রীর এত স্পষ্ট উচ্চারণ চমকে দেখেছেন অনেকে। সামাজিক মাধ্যমে লাইক, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট দুনিয়ার সদস্যরা।
View this post on Instagram

