মা হতে চলেছে রাই, কিন্তু সন্তানের বাবা কে? তবে কি আবার ভেঙে যাবে রাই-অনির্বাণের সম্পর্ক?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই নানা কারণে দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই রাইপূর্ণার জীবনের ওঠা নামার গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত গল্প এগিয়েছে ততই ধারাবাহিকে এসেছে নতুন নতুন মোড়। যা রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। রাইয়ের চরিত্রে দর্শকদের মন রাতারাতি জয় করে নিয়েছিল অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। পাশাপাশি অনির্বাণের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা সুমন দে (Suman Dey)।
ধারাবাহিকের শুরু থেকেই রাইয়ের জীবনের এসেছে একের পর এক ঝড় ঝাপটা। বাবার মৃ’ত্যুর পর বাধ্য হয়েই নিজের ভালোবাসার মানুষ শৌর্য্যর বিয়ে নীলুর সঙ্গে দিয়ে দেয় রাই। আর তারপরই সংসারের সমস্ত দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। তবে বৌমণি ও স্রোত রাইয়ের কষ্ট বুঝলেও রাইয়ের ত্যাগের দাম দেননি মা নন্দিতা এবং দাদা। সকলের জন্য সবটা করলেও রাইকে ভালোবেসে কাছে টেনে নেয়নি কেউই। তারপরই রাইয়ের জীবনে আসে অনির্বাণের।
অনির্বাণের হাত ধরেই রাইয়ের জীবনে ফিরে আসে ভালোবাসা। রাইয়ের ব্যবহার, আচরণে মুগ্ধ হয়ে যায় অনির্বাণ। যদিও শুরুর থেকেই সম্পর্ক নিয়ে বেশ চিন্তায় ছিল রাই। তবে অনির্বাণ আশ্বাস দেওয়ার পর সব ভুলে সে অনির্বাণের হাত ধরে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় রাই। ভালোবেসে আপন করে নেয় অনির্বাণকে। যদিও শুরুর থেকেই নানা কারণে রাইকে অবিশ্বাস করে এসেছে অনির্বাণ। কখনও সুদীপ্ত কথায় আবার কখনও শৌর্য্য রাইয়ের প্রাক্তন জেনে বারবার রাইকে দূরে ঠেলে দিয়েছে সে।

সম্প্রতিও ফুলসজ্জার রাতের নীলুর পাঠানো ছবিগুলো দেখে রাইয়ের অবিশ্বাস করে ফেলে রেখে চলে গিয়েছিল অনির্বাণ। রাই তাকে শত মিনতি করার পরও রাইকে একবারের জন্যও বিশ্বাস করেনি সে। উল্টে রাইকে পাঠিয়ে দিয়েছিল ডিভোর্সের নোটিশ। যদিও পরবর্তী সময়ে সবটা জানার পর রাইকে আবার ফিরিয়ে নিয়ে আসে অনির্বাণ। রাইকে বিশ্বাস করায় যে সে রাইকে আর ছেড়ে যাবে না। রাইকে সারাজীবন ভালবাসবে। রাইকে আগলে রাখবে। তবে এইবার নিজেকে শক্ত করেছে রাই।
আরও পড়ুন: বনেদি বাড়ির ছেলে থেকে ফুটপাতের বাসিন্দা! অনাহারে কাটিয়েছেন দিন! অভিনেতার এই চরম পরিণতির কারণ কী?
কী দেখা যাবে মিঠিঝোরার আসন্ন পর্বে?
এদিকে ধারাবাহিকে দেখা যাচ্ছে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে। মাথা ঘুরছে যখন তখন, খাওয়ায় শুরু হয়েছে অরুচি। এমনকি পাচ্ছে বমি বমি ভাব। রাইয়ের শারীরিক অবস্থা দেখে একটু হলেও বিষয়টা আন্দাজ করতে পারেন সোহিনী। ছেলের থেকে রাইকে আলাদা করার জন্যই তাই রাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ডাক্তার রিপোর্ট দেখে জানান রাই মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনেই চমকে যায় অনির্বাণ। এমনকি রাইয়ের মাথায়ও আকাশ ভেঙে পড়ে। তবে কি ফের রাইয়ের হাত ছেড়ে দেবে অনির্বাণ? জানা যাবে আসন্ন পর্বে।

