বনেদি বাড়ির ছেলে থেকে ফুটপাতের বাসিন্দা! অনাহারে কাটিয়েছেন দিন! অভিনেতার এই চরম পরিণতির কারণ কী?

বাংলা সিনেমার (Bengali Cinema) স্বর্ণযুগের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন সুখেন দাস (Sukhen Das)। জনপ্রিয় এই তারকা-পরিচালককে চেনেন না এমন মানুষ বোধহয় বাংলা চলচ্চিত্র জগতে কমই রয়েছেন। কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন সুখেন বাবু। তবে অভিনেতার জীবনের উত্থাপ পতনের কাহিনী জানেন না অনেকেই। ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় সত্যিই তা জানা অসম্ভব। বর্ষীয়ান অভিনেতা সুখেন দাসের কাহিনীও সেই কথাটিকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
শোনা যায় এক বনেদি বাড়ির ছেলে হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন এই টলি অভিনেতা। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তিনি হয়ে পড়েন এক ডাক্তারের বাড়ির পরিচারক। ১৯৩৮ সালের ২৮ জুলাই কলকাতার বনেদি বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বউবাজারের শ্রীনাথ দাস লেনে নাম শুনেছেন অনেকেই। এই শ্রীনাথ ছিলেন সুখেন দাসের ঠাকুরদা। অভিনেতা পিতা ফনীন্দ্রনাথ দাস নাট্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে নাটকের প্রতি এই ভালোবাসাই তাকে পথে বসিয়েছিল। বনেদি বাড়ির ছেলে হলেও তার সংসার ছেয়ে গিয়েছিল দারিদ্র্যে। শোনা যায় সুখেন দাসের বাবা ফনীন্দ্রনাথ নাট্য প্রযোজনার কাজে যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক লোকসানের কারণে তাদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। একটা সময় দেনার দায়ে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন তিনি। এমনকি একই দিনে কলকাতায় তার ভাগে থাকা নয়টি বারও বিক্রি করতে বাধ্য হন তার বাবা। তবে এই আর্থিক পরিস্থিতি মেনে নিতে পারেননি তিনি। তাই অভিনেতার যখন অনেক ছোট তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তার বাবা।
বাবার মৃত্যুর পর প্রয়াত হন মা, অনাথ আশ্রমেই কাটিয়েছেন শৈশব
স্বামীর মৃত্যুর কিছুসময় পরই প্রয়াত হন ফনীন্দ্রনাথের স্ত্রী তথা সুখেন দাসের মা। সেইসময় সুখেন সহ তার সকল ভাইবোনেই খুব ছোট। অভিভাবকহীন অবস্থায় তাদের দেখবার মতো কেউ ছিল না বলে সকলের ঠাঁই হয়েছিল অনাথ আশ্রমে। কিন্তু এই আশ্রমের গণ্ডি আটকাতে পারেনি সুখেন বাবুর প্রতিভাকে। একদিন সুযোগ বুঝেই অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। তারপরই শুরু হয় লড়াই। ফুটপাতে অনাহারে, অর্ধাহারে কাটাতে থাকেন তিনি। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে ওঠে যে বনেদি বাড়ির ছেলে হলেও ছোটখাটো কাজ করেই নিজের পেট চালাতে হয়েছিল তাকে। তবে একদিন ভাগ্যচক্রেই এক ডাক্তারের সঙ্গে আলাপ হয় তার। ছোট্ট সুখেনের ওপর মায়া হওয়ায় সেই ডাক্তার তাকে নিয়ে আসেন নিজের চেম্বারে। দীর্ঘসময় সেই ডাক্তারের ফায়ফর্মাস খেটে কাজ করেছেন তিনি।
কিভাবে শুরু হয়েছিল অভিনেতা সুখেন দাসের অভিনয় জীবন?
আরও পড়ুন: নিজের অজান্তেই স্রোতের ওপর অধিকার ফলাচ্ছে সার্থক! তার কান্ড দেখে অবাক স্রোত!
তবে দমিয়ে রাখা যায়নি তার প্রতিভাকে। ধীরে ধীরে পড়াশোনা শুরু করেন তিনি। আর পাশাপাশি অভিনয়কেও টেনে নেন কাছে। জানা গেছে দেখে দেখেই নাকে অভিনয় শিখেছিলেন তিনি। তবে সেইসময় স্টুডিওতে ধরা এতটাও সহজ ছিল না। এদিন দারোয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখনই ইরানি সাহেবের চোখে পড়েন অভিনেতা। পেয়ে যান স্টুডিওপাড়ায় ঢোকার ছাড়পত্র। একসময় দেবনারায়ণ গুপ্তর নজর পড়ে তার ওপর। মাত্র ১১ বছর বয়সে দাসী পুত্র সিনেমায় অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর কুয়াশা, সিংহ দুয়ার, রাজা সাহেব, প্রতিকার, দেনা পাওনা, শেষ বিচার, হিরে চুনি, দাদা মনি সহ একাধিক সিনেমায় কাজ করেন তিনি। দীর্ঘসময় বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার পর ২০০৪ সালের ৪ এপ্রিল এই পৃথিবীকে বিদায় জানান স্বর্ণযুগের এই জনপ্রিয় অভিনেতা।

