ডিস্কে গিয়ে উদ্দাম নৃত্য সৃজনের জেঠিমার! দত্তবাড়ির বড় বৌমার নাচ দেখে চোখ কপালে নেটিজেনদের

শুরুর পর থেকে দর্শকদের মন জয় করে এসেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বর্তমানে টিআরপি তালিকার (TRP)সেরা ৫ বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম এই মেগা। টিআরপিতে স্থান এদিক সেদিক হলেও, চলতি সপ্তাহে পয়লা স্থান ধরে রেখেছে জি-এর এই ধারাবাহিক।

ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মধ্যে জনপ্রিয় জেঠি ওরফে ললিতা দত্ত। বাড়ির বড় বৌ। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী (Tanusree Goswami)। তবে পর্দা ও বাস্তবের মধ্যে বেশ ফারাক রয়েছে সকল অভিনেতার। প্রিয় ‘টিজি’- তনুশ্রীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সমাজমাধ্যমে বেশ সক্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী।

তনুশ্রীর ভক্ত সংখ্যাও নেহাতই কম নয়। তবে সম্প্রতি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল ললিতা দেবী। কারণ? দত্তবাড়ির বউয়ের ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। একি রূপ দত্তবাড়ির বড় বউয়ের।

ভাইরাল হওয়া ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হালকা পিঙ্ক ন্যুড রঙের শ্যাটিনের পোষাকে সৃজন-পর্ণার জেঠিমা। ধারাবাহিকের চরিত্রের একেবারে বিপরীত অবতারে দেখা যায় অভিনেত্রীকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কালি কালি আখে…’। সেই গানেই কোমর দোলালেন অভিনেত্রী। ভিডিয়ো ভাইরাল হতেই একাধারে ছিল প্রশংসার বন্যা। অন্যদিকে ছিল কটাক্ষ।

আরও পড়ুন: নিজের ভাষায় ইশাকে মাত দিলো পর্ণা! রিতমকে আটকাতে গিয়ে নিজেই বিপাকে পড়লো হিংসুটে সৃজন!

নেটিজেনরা কী বলছেন?

নিম ফুলের দর্শকদের মধ্যে একজন মজা করে লিখেছেন,’বড়বৌ এ কি ধ্যাষ্টামো শুরু করেছো! আজ তুমি দত্তবাড়ি আসো। তোমার ব্যবস্থা হবে।’ অন্য একজন লিখছেন,’ইস্! একদম মানাচ্ছে না। জেঠিমার চরিত্রেই বেশি ভাল লাগে।’ আরেক নেটিজেন লিখছেন, ‘বড় বউয়ের ধ্যাষ্টামো দিনদিন বেড়েই চলেছে…!’

Back to top button