ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাহুল! সাক্ষাৎকারে কারণটা নিজের মুখেই জানালেন অভিনেতা!

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে বেশ পুরোনো এবং সর্বজন গ্রাহ্য একটি ধারাবাহিকে হচ্ছে হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। ২০২২ সালে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিকের প্রথম পথ চলা। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই মেগা। ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে দেখা যাচ্ছে শুভস্মিতা মুখোপাধ্যায় এবং প্রধান অভিনেতা চরিত্রে রয়েছেন রাহুল মজুমদার।
একদম শুরু থেকেই প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় স্লট জিততে দেখা গিয়েছে এই ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকটি দর্শকদের এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে এত বছর ধরে সফলভাবে সম্প্রচার চালিয়ে যেতে পেরেছে ধারাবাহিক কর্তৃপক্ষ। তবে শেষ কিছু সপ্তাহ ধরে একেবারেই ভালো যাচ্ছে না ধারাবাহিকের সময়। তাই ধারাবাহিকে নতুন চমক আনার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ বছর এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প।
কেন ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাহুল?
ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে অভিনেতা রাহুল মজুমদার জানান, “আমি জীবনে অনেক প্রজেক্টে কাজ করেছি তবে হরগৌরী পাইস হোটেল সবার থেকে আলাদা এবং স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। কিছুদিনের মধ্যেই গল্প অনেকখানি এগিয়ে যেতে চলেছে। প্রায় ১৫ বছর পরের অবস্থা ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকের পর্দায়। আমি সেই সময় কোনভাবেই বুড়ো মানুষ বা বাবা কাকার অভিনয় করতে পারবো না। সেই জন্যই আরো বেশি করে ধারাবাহিক ছেড়ে দেওয়া।”
শংকর ঐশানির জায়গায় দেখা যাবে কাদের?
যতদূর জানা যাচ্ছে, শুধু সংকর নয় মৃত্যু হবে ধারাবাহিকের নায়িকারও। অর্থাৎ দুজনের আর ১৫ বছর পরে দেখা যাবে না। পাশাপাশি ধারাবাহিকের অনেক প্রধান চরিত্রকেই আর দেখা যাবে না এই টাইম লিপের পরে। তবে সময় থেমে থাকবে না, ধারাবাহিকের পরবর্তীতে গল্প এগোবে নায়িকা ঐশানির মেয়েকে নিয়ে। সেই এগিয়ে নিয়ে যাবে পরবর্তী প্রজন্মকে।
আরও পড়ুন: দিদিকে কষ্ট দিতে অনির্বাণের মন বিষিয়ে দিলো নিলু! রাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল অনির্বাণ!
এখন প্রশ্ন হচ্ছে অভিনেত্রীর মেয়ের ভূমিকায় কাকে দেখা যাবে এই ধারাবাহিকে? শুভস্মিতার পর ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে কোন অভিনেত্রী পা রাখবে এই গল্পে? এই ভূমিকায় থাকবেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। অর্থাৎ রাহুল ধারাবাহিক ছেড়ে দিলেও ছাড়ছেন না শুভস্মিতা। মেয়ের মধ্যে দিয়ে পুনরায় দেখা যাবে তাকে।
View this post on Instagram

