‘সবাইকে দেখে এখন ওকেও ওখানেই খেতে যেতে হবে…আমি আসতামই না এখানে!’ প্রীতির পাল্লায় পড়ে নাজেহাল দশা রাহুলের? কিসের এত বিরক্তি অভিনেতার?

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) অন্যতম জনপ্রিয় ও মিষ্টি জুটি হলেন রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং প্রীতি বিশ্বাস (Prity Biswas)। দীর্ঘদিনের প্রেম, তারপর ধুমধাম করে বিয়ে এবং এখন সন্তানকে নিয়ে তাঁদের ভরা সংসার। সম্প্রতি টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তের (Bonny Sengupta) একটি আবদারে সাড়া দিতে গিয়ে অভিনেতা রাহুল মজুমদার যে পরিস্থিতির মুখে পড়লেন, তাতে তিনি রীতিমতো বিরক্ত।
সম্প্রতি একটি ফিল্ম ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই তারকারা। সেখানে অভিনেতা বনি সেনগুপ্ত কোথাও খেতে গিয়েছেন এবং তাঁর বিশেষ অনুরোধে রাহুলকে সেখানে সশরীরে হাজির হতে হয় স্ত্রীকে নিয়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাহুল বাইকে করে তার স্ত্রীকে নিয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সাথে নেই গাড়ি এবং সেই কারণেই তাঁর চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।
রাহুল ভিডিওতে স্পষ্ট ভাষায় জানান যে, তাঁর এই অনুষ্ঠানে আসার বা এত রাতে বেরোনোর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তিনি অন্য কোথাও ছিলেন, কিন্তু শুধুমাত্র ‘বনির জন্য’ তাঁর সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। ক্ষোভের সুরে রাহুলকে বলতে শোনা যায়, ‘সব গন্ডগোল এই বনির জন্য’। অনিচ্ছা সত্ত্বেও তাঁকে বাইক নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে, যা তাঁর বিরক্তি আরও বাড়িয়ে দিয়েছে।
স্বামীর এমন চরম বিরক্তির মাঝেও স্ত্রী প্রীতি বিশ্বাসকে কিন্তু বেশ খোশমেজাজেই দেখা গেছে। তিনি রাহুলের পেছনে বাইকে বসে বেশ আনন্দ করছিলেন এবং জানান যে অনেকদিন পর এভাবে বাইকে চড়ে তাঁদের ভালোই লাগছে। অভিনেতা রাহুল মজুমদার মুখে বেশ বিরক্তি প্রকাশ করলেও, ভিডিওর গভীরে তাকালে দেখা যায় এক নির্মল বন্ধুত্বের খুনসুটি।
আরও পড়ুনঃ ‘কোর্ট কারও বাবার নয়, ওখানে আইন অনুযায়ী বিচার হবে, ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত দিন!’ মিমিকে আইনি নোটিস পাঠিয়ে হুঙ্কার তনয় শাস্ত্রীর আইনজীবীর!
বনি সেনগুপ্তের ওপর বিরক্ত হওয়ার কথা বললেও রাহুলের চোখে-মুখে ছিল মৃদু হাসি, যা বুঝিয়ে দিচ্ছিল এই বিরক্তি আসলে প্রিয় বন্ধুর ওপর করা এক ধরণের মিষ্টি অভিমান। কিন্তু আদৌ অভিনেতা বিরক্ত হচ্ছিলেন নাকি সবটাই সহ্য করতে হচ্ছিল বন্ধুর কারণে তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়নি অভিনেতার চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে।

