ব’ন্ধ হচ্ছে দিদি নম্বর ওয়ান! রাজনীতিতে প্রবেশ করতেই দিদি নাম্বার ওয়ান ছা’ড়া’র সিদ্ধান্ত নিলেন রচনা ব্যানার্জি!

এখন কেবলমাত্র বিনোদন নয়, বিনোদনের পাশাপাশি শিক্ষা প্রদানও বেশ প্রয়োজন। দর্শকদের বিনোদন (Entertainment) দেওয়ার উপলক্ষে বাংলা টেলিভিশন (Bengali Television) চ্যানেলগুলিতে অনেক কিছুই সম্প্রচারিত হয়। আর তার মধ্যে অন্যতম হলো বাংলা ধারাবাহিক। তবে এসব বাদ দিয়ে যদি আরো কিছু বাংলার মানুষকে বিনোদনের সাথে শিক্ষা অনুপ্রেরণা যোগাতে পারে তাহলে সেটা হলো বেশ কিছু জনপ্রিয় রিয়ালিটি শো।

এইরকমই কিছু রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi no 1)। এই রিয়ালিটি শো এখন বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং দর্শকদের পরিবারের সদস্য হয়ে উঠেছে। বলা বাহুল্য এটিই হল সবথেকে দীর্ঘতম রিয়েলিটি টিভি শোগুলির মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান যেটি কোনরকম বিরতি ছাড়াই বছরের পর বছর সফলভাবে সম্প্রচার হয়ে চলেছে।

didi no 1

এই অনুষ্ঠানটির সঞ্চালিকা হিসেবে বহু বছর ধরে কাজ করে চলেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে আর চলচ্চিত্র বা ধারাবাহিকের পর্দায় দেখা যায় না। তিনি এখন দর্শকমহলে দিদি নাম্বার ওয়ান এর দিদি নামেই পরিচিত। তবে এইবার তিনি তার এই পরিচয় এর বাইরে এসে নিজের আরও একটি পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন। আর সেখান থেকেই তাকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে।

বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী এবং সঞ্চালিকা এই দুই পরিচয়ের বাইরেও আরও এক পরিচয়ে পরিচিত হতে চলেছেন। তিনি এখন একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। হুগলিতেই তৃণমূল সংসদের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন তিনি। আর সেখান থেকেই দর্শকদের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছে। তাহলে কি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হিসেবে আর দেখা যাবে না? এবার এই নিয়ে নিজেই মুখ খুললেন তিনি।

আরও পড়ুনঃ কৃষ্ণাকে টাইট দেবে পর্ণার মেয়ে! আসছে দুর্দান্ত প্লট! নিজের মুখেই ধারাবাহিকের আগামী প্লট ফাঁস করলেন অভিনেত্রী!

এক সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়, এরপরেও কি টেলিভিশনের পর্দায় দিদি নাম্বার ওয়ান সম্প্রচার হবে? তিনি জানান, “হ্যাঁ, কেন হবেনা আমি যতদিন পারবো ততদিন শুটিং করব। এখনো করছি। সামনে ভোট তাই সবসময় দুই দিক সামলানো সম্ভব হচ্ছে না। তবে জুন মাসের পর থেকে সবটা ঠিক হয়ে যাবে। তখন আমি দুটো দিকই সমান ভাবে চালিয়ে নিয়ে যাব। এখনো অবধি এমনটাই ইচ্ছে রয়েছে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে দিদি নাম্বার ওয়ান থেকে কোথাও যাচ্ছেন না রচনা বন্দ্যোপাধ্যায়।

Back to top button