“ঠাস করে মে’রে দেব” সবার সামনে গায়িকা ইমনকে চড় মা’রার হুমকি রচনার! কি এমন করলেন ইমন?

জি বাংলা (Zee Bangla) ধারাবাহিক গুলির পাশাপাশি তাদের রিয়ালিটি শো (Reality show) গুলির জন্য বেশ জনপ্রিয়। যেমন বিকেল হতে না হতেই রান্নাঘর (Rannaghor), দিদি নাম্বার ওয়ান (Didi no.1), তারপর চলতে থাকে একের পর এক ধারাবাহিক। তারপর ৯:৩০ থেকে সারেগামাপা, দাদাগিরি অথবা ডান্স বাংলা ডান্সের মধ্যে যেকোনো একটি রিয়েলিটি শো দেখা যায়। এইসবগুলির মধ্যে দর্শকদের অত্যন্ত পছন্দের ছিল দিদি নাম্বার ওয়ান। বিকেল হলেই বাড়ির সবাই মিলে এই শো দেখতে বসে পড়েন টিভির পর্দায়।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলেছে এই গেম শো। দর্শকদের অতন্ত পছন্দের রিয়েলিটি শো ছিল এটি। মূলত নারীদের লড়াইয়ের গল্প তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর বিভিন্ন গল্প তুলে ধরা হতো। যার কারণে দর্শকদের মাঝে এই রিয়ালিটি শো ছিল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে মহিলারা দিদি নাম্বার ওয়ান শোতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো। প্রতিটি মহিলার স্বপ্ন থাকতো এই শোতে যাওয়ার।
এই শোতে মাঝেমধ্যে বিভিন্ন সেলিব্রেটিরা উপস্থিত হন বিশেষ অতিথি হিসেবে। সেরকমই একটি বিশেষ দিনে উপস্থিত ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাড়িয়ে এমন এক কথা বললেন সঞ্চালিকা রচনা ব্যানার্জি যার জেরে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
ইমন ভীষণই দায়িত্বশীল একজন মানুষ। পরিবারের সকলকে নিয়ে থাকতে তিনি ভীষণই ভালবাসেন। কারও সাতে পাঁচে থাকেন না। পরিবারের খুবই আদরের মেয়ে। শ্বশুরবাড়িরও প্রিয় হয়ে উঠেছেন গায়িকা। তাই আরই কুটো নেড়ে দুটো করতে হয় না তাঁকে। আর এই কথা শুনেই গায়িকাকে রচনা ব্যানার্জি বলে উঠলেন “ঠাস করে মেরে দেব”।
আরও পড়ুনঃ নতুন করে তৃতীয় ব্যক্তির আগমন! আদি আনন্দীর সম্পর্কে নতুন মোড়! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেন হঠাৎ জনপ্রিয় গায়িকাকে এমন বললেন অভিনেত্রী? আসলে পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। গায়িকা নিজে এখনও পরিবারের দায়িত্ব নিতে পারবেন না বলে জানান। ইমনের কথায় তিনি এখনও ছোট। দায়িত্ব নিতে গেলে তাঁকে আরও বড় হতে হবে। এ কথা শুনেই তেড়ে যান রচনা। তিনি বলেন, “ঠাস করে মেরে দেব, কবে দায়িত্ব নিবি?”

