নতুন করে তৃতীয় ব্যক্তির আগমন! আদি আনন্দীর সম্পর্কে নতুন মোড়! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল সুপায়ন তার বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই লাহিড়ী বাড়িতে এসেছে। অয়ন্তিকাকে বিয়ে করেছে। আসলে বেশ কয়েক বছর আগে সুপায়নের বাবা এবং আদির বাবা একসঙ্গে কাজ করতো। দুজনেই ডাক্তার হিসেবে তাদেরকে ক্যারিয়ার শুরু করেছিল সবে। আর তখনই অনিরুদ্ধর ভুলের জন্য একজন পেশেন্ট মারা যায় হাসপাতালে। আর নিজের পিঠ বাঁচাতে অনিরুদ্ধ সুপায়নের বাবাকে ফাঁসিয়ে দেয় সেই সময়। আর বাবার প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিতেই ফিরে আসে সুপায়ন।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 12 January, আনন্দী আজকের পর্ব ১২ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

তারপর আনন্দীর কাছে একটা অচেনা নাম্বার থেকে হঠাৎ করে মেসেজ আসে তখনই আনন্দী ওই ভিডিও পায়। তারপর সেই অচেনা নাম্বার থেকেই মেসেজ আসে ঐ ব্যক্তি আনন্দীকে দেখা করতে বলে। সেখানে গিয়ে দেখে আনন্দীর দাদা এবং বৌদি। আসলে আর বোনের মন জয় করতেই তার দাদা বৌদি এই নতুন চাল চেলেছে। পরের দিন মেডিনেসে মিডিয়ার লোকজন জড়ো হয়ে তাদের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে। অনিরুদ্ধ বলে নতুন ভেন্ডার এর কাছে তারা এবার থেকে খাবার নেবে। সে নিজেই দাঁড়িয়ে এই ব্যবস্থা নেবে।

আনন্দী আজকের পর্ব ১৩ জানুয়ারি (Anondi Today Episode 13 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বিজয়াকে কোনোরকম ভাবে রাজি করিয়ে টেস্টি টামি খাবার নিয়ে হাজির হয় মেডিনেসে। অনেক ভেন্ডারের খাওয়ার টেস্ট করার পরও বিজয়াদের প্রথমে সুযোগ দিতে চায় না অনিরুদ্ধ নন্দিনী। কিন্তু আদির স্যার জোর করায় সুযোগ পায় আনন্দীরা।

এরপর আনন্দীদের খাওয়ার টেস্ট করে দেখে সবাই। এদিকে আনন্দী তো চিন্তা করতে থাকে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় টেস্টি টামি পাবে খাওয়ারের দায়িত্ব। নন্দিনী অনিরুদ্ধর অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয় তাদের। এরপর সবাই মিলে বাড়ি পৌঁছানোর পর দেখে আদিরা আনন্দীদের এই জয় সেলিব্রেট করছে।

আরও পড়ুনঃ উদ্ধার শিল্পীর ঝু’লন্ত দেহ! আ’ত্মহত্যা করলেন ফসিলস ব্যান্ডের অন্যতম সদস্য!

তার মাঝেই এসে হাজির হয় নন্দিনী, অনিরুদ্ধ এবং তিতির। তিতিরকে দেখে প্রথমে সকলেই অবাক হয়। কিন্তু নন্দিনী জানায় যে আজ থেকে তিতির এই লাহিড়ী বাড়িতেই থাকবে। এই কথা শোনার পর আনন্দী তো অবাক হয়ে অনেক প্রশ্ন করতে থাকে। আদি তো কিছুই বুঝতে পারে না কি বলবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button