দুঃসংবাদ! টিআরপি কমতেই নিম ফুলের মধু থেকে বিদায় নিলেন প্রধান নায়ক!

বর্তমানে যে ধারাবাহিকগুলোর দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। পর পর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকাতেও কামাল করেছে ধারাবাহিকটি। নতুন নতুন চমকের কারণে দর্শকদের মনে জয় করে নিয়েছে ধারাবাহিকটি। আর সেই কারণেই পর পর বেশ কয়েক মাস বেঙ্গল টপারও হয়েছে পর্ণা আর সৃজনের ভালোবাসার গল্প।
শুরুর থেকেই একান্নবর্তী পরিবার দত্ত বাড়ির গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। উত্তর কলকাতার পুরোনো চিন্তাধারা সম্পন্ন দত্ত বাড়ির নতুন নতুন কান্ডকারখানা কখন সাধারণ মানুষের মুখে ফুটিয়েছে হাসি আবার কখনই চোখ দিয়ে ঝরিয়েছে জল। ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনেতা করছেন অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা। পর্দার পর্ণা আর সৃজনের জুটি ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।
তবে পর্ণা আর সৃজনের পাশাপাশি ধারাবাহিকের প্রতিটি চরিত্রই মন ছুঁয়ে গেছে দর্শকদের। সে প্রবীণ অথচ আধুনিক চিন্তা সম্পন্না ঠাম্মি হেমনলিনী দেবীই হন কি ধ্যাস্টা জেঠু অখিলেশ দত্ত, কিংবা চয়ন, রুচিরা, পিকলু, বর্ষা, ললিতা দত্ত, অমিবাবু, অনিমেষ দত্ত এবং নীলাঞ্জনা দত্ত। অথবা কৃষ্ণা, অয়ন, মৌমিতা, ধারাবাহিকের প্রতিটি চরিত্রই একেবারে মনে গেঁথে আছে দর্শকদের।
নিম ফুলের মধুতে আসছে বিরাট চমক
তবে বর্তমানে একেবারে অন্যদিকে মোড় নিয়েছে নিম ফুলের মধুর গল্প। একের পর এক বিরাট চমক আসছে ধারাবাহিকে। সম্প্রতি জানা গেছে স্মৃতি স্মৃতি চলেছে পর্ণা আর সেই কারণে ধারাবাহিক যে আরও বিরাট পরিবর্তন আসতে চলেছে তা স্পষ্ট। তবে এত সবকিছুর মাঝে সম্প্রতি শোনা যাচ্ছে দুঃসংবাদ। অন্য ধারাবাহিকে চলে যাচ্ছেন নিম ফুলের মধুর অভিনেতা। যা স্বাভাবিকভাবেই শুনে মন খারাপ হবে দর্শকদের।
আরো পড়ুন: ঘটে গেল চরম সর্বনাশ! চিরকালের মতো চলে গেল পর্ণার স্মৃতি! ডাক্তারের কথা শুনে ভয় পেয়ে গেল সৃজন!
ধারাবাহিক ছাড়ছেন নিম ফুলের মধুর নায়ক
বেশ কয়েক মাস ধরেই নিম ফুলের মধুতে দেখা যাচ্ছে না সৃজনের ছোটকা অর্থাৎ অনিমেষ দত্তকে। একসময় ইনিই ছিলেন পর্ণার অন্যতম সাপোর্টার। ধারাবাহিকটির অনিমেষ বাবুর এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা প্রসূন গাইন। তবে এবার এক নতুন গল্পে চলে যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি শোনা গেছে কালার্স বাংলায় আসতে চলেছে ১০০ দিনের পর্বের ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষালকে। জানা গেছে সেই ধারাবাহিকটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রসূন গাইন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ধারাবাহিকের শুটিং। তবে তার মাঝে এই নয় যে তিনি নিম ফুলের মধু ছেড়ে দিয়েছেন, তবে ধারাবাহিকে যে তার উপস্থিতি আর কমতে চলেছে সেকথা বলাই বাহুল্য।


