ঘটে গেল চরম সর্বনাশ! চিরকালের মতো চলে গেল পর্ণার স্মৃতি! ডাক্তারের কথা শুনে ভয় পেয়ে গেল সৃজন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকটি শুরুর থেকেই কামাল করেছিল ছোটপর্দায়। তবে যত সময় এগিয়েছে ধারাবাহিকে এসেছে একের পর এক চমক। আলোকপর্ণা আর সৃজনের ভালোবাসার কাহিনী মন ছুঁয়ে গেছে সকলের। পর্দায় রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মার (Pallavi Sharma) দুর্দান্ত রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
তবে পর্ণাকে এবার বিরাট টুইস্ট এসেছে ধারাবাহিকটিতে। বাবার ধামে সৃজনের কোলে করেই জল ঢেলেছে পর্ণা। আর সেই রাতের পর্ণা স্বপ্ন দেখেছে সৃজনের সঙ্গে বিয়ে হচ্ছে তার। কথাটা শোনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে দত্ত বাড়িতে। মাঝ রাতে সৃজন সহ সকলকে জাগিয়ে সম্পূর্ণ ঘটনাটা বলে দেয় পুঁটি। যা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় সৃজন। সে ঠিক করে নেয় ডাক্তারের সঙ্গে এই বিষয়ে কথা বলবে সে।
নিম ফুলের মধু আজকের পর্ব ৯ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 9 August)
পরেরদিন সকালে হতেই বর্ষাকে নিয়ে সৃজন চলে যায় ডাক্তারের সঙ্গে কথা বলতে। আর পর্ণা চলে যায় অফিসে। কিন্তু অফিসে ঢুকতেই সে দেখে প্রেস এবং সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে তার অফিসের সামনে। অফিসের ভিতরে ঢুকে সে জানতে পারে অফিসে আসছেন সুপার স্টার ইন্দ্র কুমার। সংবাদটি শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে পর্ণা। তার প্রিয় অভিনেতাকে সে স্বচক্ষে দেখবে একথা যেন তার ভাবনারও অতীত।
কিছুক্ষণ পরই পর্ণাদের স্টুডিওতে চলে আসেন ইন্দ্র কুমার আর তার সহ অভিনেত্রী বাসবদত্তা। আর ইন্দ্র কুমারের সঙ্গেই আসে পর্ণার পুরোনো বন্ধু অনুভবের বোন জিনিয়া। পর্ণাকে দেখেই পর্ণার সঙ্গে কথা বলতে শুরু করে সে। কিন্তু স্মৃতি মুছে যাওয়ার কারণে জিনিয়াকে চিনতে পারেনি পর্ণা। পরিস্থিতি বেগতিক দেখে পর্ণার সিনিয়র জিনিয়াকে জানায় পর্ণার স্মৃতি হারিয়ে গেছে। সবটা শুনে চমকে যায় সে। এরপরই ইন্দ্র কুমারের কাছে অটোগ্রাফ চায় পর্ণা। পর্ণার প্রশংসা করে পর্ণার সম্পর্কে ভালো ভালো কথা লিখে দেন ইন্দ্র কুমার।
আরো পড়ুন: স্রোতের মনে ভালোবাসার ছোঁয়া! হাত ধরে স্রোতকে কাছে টেনে নিলো সার্থক!
স্মৃতি ফিরছে পর্ণার
সাক্ষাৎকারে শেষ হতেই জিনিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে পর্ণা। কিন্তু পর্ণাকে এড়িয়েই চলে যায় জিনিয়া। অন্যদিকে ইন্দ্র কুমার এসেছে সেই সংবাদ সৃজনকে দেয় পর্ণা। তারপরই চলে আসেন ডাক্তার ম্যাডাম। বর্ষার কাছে সবটা শুনে তিনি বলেন এটা পজেটিভ সাইন হয়ে পারে। পর্ণার একটু একটু করে স্বপ্নের মাধ্যমে পুরোনো স্মৃতি ফিরছে। কথাটা শুনেই আনন্দে লাফিয়ে ওঠে সৃজন। তবে কি এবার ফিরবে পুরোনো আলোকপর্ণা? জানা যাবে আসন্ন পর্বে।

