পরিবারের সম্মান বাঁচাতে ভয়ংকর কাণ্ড ঘটালো প্রিয়া! ছদ্মবেশ নিয়ে জ্যাকিকে ধরে ফেললো শ্যামলী!

বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, আর নিজের ননদের এত বড় বিপদে মাথা ঠান্ডা রেখে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী। ধারাবাহিকের গল্প এমন দিকে মোড় নিচ্ছে যে একদিনের জন্যেও ধারাবাহিকের পর্দা থেকে নিজের চোখ সরাতে পারছে না দর্শকমহল। টিআরপিতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে শ্যামলীর ননদ প্রিয়া। আজকের দিনে এই ধরনের অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। প্রিয়ার ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্যবহার করতে চাইছে তারই একজন সহপাঠী জ্যাকি। আর সেখান থেকে প্রিয়াকে রক্ষা করতে নতুন পরিকল্পনা করছে শ্যামলী। আর তার পাশে থাকছে অনিকেত।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, প্রিয়ার মা প্রিয়াকে বলে, “তুই কীভাবে এটা করলি বলতো? পারলি এভাবে পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে? তোর লজ্জা করলো না?” এই প্রত্যেকটা কথা প্রিয়াকে ভিতর থেকে শেষ করে দেয়। সে ভাবে, তার জন্য আজ সবাই কষ্ট পাচ্ছে। তার ভালোবাসার মানুষটাও বোধ হয় এরপর তাকে আর মেনে নেবে না। প্রিয়া ঠিক করে সে আর কাউকে অশান্তিতে রাখবে না। নিজেই নিজেকে শেষ করে দেবে। এই বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় প্রিয়া।
এই বিষয়টা একেবারেই ভালো লাগেনি শ্যামলীর। সে বুঝতে পারে প্রিয়া কিছু উল্টোপাল্টা করে ফেলতে পারে। এই বিষয়টা দেখে এসে তাড়াতাড়ি অনিকেতকে বলে, “প্রিয়া দিদির ব্যবহার আমার একেবারেই ভালো লাগলো না। আমার খুব ভয় করছে। যদি প্রিয়া দিদি কিছু উল্টো পাল্টা করে বসে!” সবাই মিলে দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু প্রিয়া দরজা খোলে না। তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে তারা। শ্যামলী দেখে প্রিয়া নিজের হাত কেটে ফেলতে যাচ্ছে। ছুটে গিয়ে তাকে আটকায় সবাই।
আরো পড়ুন: স্রোতের অপমানের বদলা নিল রাই! অনির্বাণের প্রাক্তনের কথা শুনে চমকে গেলো সে!
শ্যামলী একটা পরিকল্পনা করে জ্যাকিকে ফাঁদে ফেলার। শ্যামলী বলে, “যত নষ্টের গোড়া হচ্ছে ওই ফোনটা। আমাদের ওটাই আগে হাতাতে হবে। তারপর পুলিশের কাছে যেতে হবে। ওই ছেলেটা প্রিয়া দিদিকে আজ সন্ধ্যা সাতটার সময় পার্কে আসতে বলেছিল না? এই সুযোগ টাকেই আমাদের কাজে লাগাতে হবে। আমরা ছদ্ম বেশে যাবো।” শ্যামলীর পরিকল্পনায় সম্মতি জানায় সকলেই। প্রিয়াও বেশ খানিকটা নিশ্চিন্ত হয়।

