আসছে শুভ বিবাহ, কোন ধারাবাহিকের ঘাড়ে কোপ ফেলতে চলেছে সোনামণি সাহার এই আসন্ন ধারাবাহিক?

বাংলা বিনোদন জগতের বিনোদনের চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। একটা শেষ হতে না হতেই আরও দুটো নতুন ধারাবাহিক এসে হাজির হচ্ছে। তার ওপর টিআরপি কম থাকলেই সেই ধারাবাহিকটিকে শেষ করে তার জায়গায় নতুন ধারাবাহিক নিয়ে আসার প্রবণতা এখন তুঙ্গে। এইবার স্টার জলসায় (Star Jalsha) আসছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম শুভবিবাহ (Shubho Bibaho)

এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বহুদিন পর জলসার পর্দায় নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক হানি বাফনা (Honey Bafna)। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে (Sonamoni Saha)। শেষবার জলসার এক্কাদোক্কা ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। নায়ক নায়িকার পরিচয় থেকেই দর্শকরা বুঝতে পেরেছেন এই ধারাবাহিকে একেবারে নতুন এক জুটিকে দেখতে পাবেন দর্শক মহল।

সম্প্রতি প্রকাশ্যে জলসার এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো (Promo)। এই প্রোমো দেখে জানা গিয়েছে, ধারাবাহিকের নায়িকার একবার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তারপর তাকে নতুন করে বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব হয়ে উঠছে না। তাকে পছন্দ হলেও যেই পাত্র-পক্ষ শুনছে মেয়ে ডিভোর্সি তখনই সম্বন্ধ ভেঙে দিচ্ছে। এইভাবে একাধিক পাত্র বিয়েতে অনীহা দেখিয়ে চলে গিয়েছে। বিয়ে করার ইচ্ছাটাই মরে গিয়েছে নায়িকার মন থেকে।

তখনই ধারাবাহিকে প্রবেশ করছে ধারাবাহিকের নায়ক। এই নায়ক নায়িকার জীবনে কিভাবে প্রবেশ করবে আর কিভাবে তাদের রসায়ন গড়ে ওঠে সেটাই হতে চলেছে এই ধারাবাহিকের মূল বিবেচ্য বিষয়। এখন দর্শকদের মনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ধারাবাহিকের জায়গা নিতে চলেছে জলসার এই আসন্ন মেগা? বর্তমানে জলসায় এমন কোন ধারাবাহিক রয়েছে যার পরিবর্তে এই নতুন ধারাবাহিকটিকে আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ?

আরও পড়ুন: দার্জিলিঙে বাঘ! সেই বাঘের মুখে কথা অগ্নিভ! প্রোমো দেখে চরম ট্রোলের মুখে জলসার এই ধারাবাহিক!

শেষ হচ্ছে কোন ধারাবাহিক?

যতদূর জানা যাচ্ছে স্টার জলসার হরগৌরী পাইস হোটেলের জায়গায় আসতে পারে এই নতুন ধারাবাহিক। কারণ বহুদিন ধরে এই ধারাবাহিকটি স্লট হারা। ধারাবাহিকের গল্পও বেশ শেষের দিকে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছুই জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। পুরনো ধারাবাহিকের সময় পরিবর্তনের মাধ্যমেও আসতে পারে এই নতুন ধারাবাহিক। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সমস্ত তথ্য খোলসা করবে চ্যানেল।

 

Back to top button