দার্জিলিঙে বাঘ! সেই বাঘের মুখে কথা অগ্নিভ! প্রোমো দেখে চরম ট্রোলের মুখে জলসার এই ধারাবাহিক!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রমাণ করেছে অপেক্ষাকৃত নবাগত কথা (Katha)। এই ধারাবাহিকটি গত সপ্তাহের টিআরপি তালিকার প্রথম স্থান অধিকার করেছিল। চলতি সপ্তাহেও জলসার মুখ উজ্জ্বল করেছে এই ধারাবাহিক। তবে এইবার নিজের দোষেই সমালোচনার শিকার হলো জলসার কথা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, একটু একটু করে কাছাকাছি আসছিল ধারাবাহিকের নায়ক এভি অর্থাৎ অগ্নিভ এবং নায়িকা কথাকলি। কিন্তু সম্প্রতি চক্রান্ত করে মেরে ফেলা হয় কথা মামা অর্থাৎ অরুণ বাবুকে। সেই নিয়েই ভীষণ ভেঙে পড়েছে কথা। মাথার উপর শেষ ছাতাটা এভাবে সরে যাওয়ায় অগ্নিভ কথার সমস্ত দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর কথার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করেছে সে।

প্রোমো দেখে হেসেই খুব দর্শক মহল

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, দার্জিলিঙে ঘুরতে গেছে কথা আর অগ্নিভ। সেখানে এক পাহাড়ের ধারে বসে বসে কথা ভাবতে থাকে, তাদের মধ্যে কি কোন সম্পর্কই আর কখনো ঠিক হবে না! ঠিক তখনই সেখানে চলে আসে এভি। সে কথার গায়ে নিজের কোটটা জড়িয়ে সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় কথা দেখতে পায় তার দিকে একটা বাঘ ধীর গতিতে এগিয়ে আসছে। সেটা দেখা মাত্রই কথাকে আগলে তার সামনে গিয়ে দাঁড়ায় অগ্নি।

এই প্রোমোর ভিএফএক্স দেখে মাথা ঘুরে গিয়েছে দর্শকম মহলের। তাদের মতে এত বাজে এডিটিং এত বাজে ভিএফএক্স তারা আর কোথাও দেখেনি। এই ধারাবাহিকের নায়িকার পূর্ববর্তী ধারাবাহিক পঞ্চমীর এডিটিং এর থেকে ভালো ছিল। প্রোমোর কালার কনট্রাস্ট দেখে চরম সমালোচনা চলছে এই ধারাবাহিকটিকে নিয়ে। এই এডিটিং কেউই পছন্দ করছেন না।

আরও পড়ুন: জি বাংলায় আসন্ন ধারাবাহিকে থাকছেন ‘কথা’র প্রধান অভিনেত্রী! হঠাৎ কেন চ্যানেল বদলের সিদ্ধান্ত নিলেন তিনি!

এক দর্শক এই মারাত্মক এডিটিং দেখে মন্তব্য করেছেন, “এতবার দার্জিলিং গেলাম তাও একটা প্যান্থার বা বাঘ দেখার সুযোগ পেলাম না। আর এরা গিয়েই দেখতে পেয়ে গেল! জঘন্য এডিটিং।” আবার কেউ লিখেছেন, “আমি তো দেখি ভেবেছিলাম এটা একটা কার্টুন। যদিও এর থেকে কার্টুনও অনেক সুন্দর হয়।” কেউই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি ধারাবাহিকের এই প্রোমো। গোটা নেট পাড়া জুড়ে এখন রমরমিয়ে চলছে কথার সমালোচনা।

Back to top button