আর দেখা হবে না, এটাই শেষ দেখা! চোখে জল নিয়ে একে অপরকে বিদায় জানালেন শ্বেতা-রুবেল! কোথায় চলে যাচ্ছেন শ্বেতা?

টলিপাড়ায় (Tollywood) মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হলো রুবেল শ্বেতার (Sweta-Rubel) জুটি। দীর্ঘদিন ধরে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন দুজনে। তারপর চলতি বছর জানুয়ারি মাসের ১৯ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্বেতা এবং রুবেল। তারপর থেকেই তাদের একসাথে নতুন ভাবে পথ চলার শুরু হয়েছে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসী ছিল দুজনে।

তারকা দম্পতি অনেক আগে থেকেই বৈদিক মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মতোই তারা নিজেদের ইচ্ছে পূরণ করেন। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। তারপর দুজনেই নিজেদের কাজ, নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিয়ের পর শ্বেতা নিজের কোন গোপনে মন ভেসে ধারাবাহিক নিয়ে ব্যস্ত হয়েছিল। আর বিয়ের পরই শুরু হয়েছিল রুবেলের নতুন ধারাবাহিক তুই আমার হিরো। সেই সময় থেকে দুজনের শুটিং ফ্লোর একেবারে পাশাপাশি ছিল। তাই বিয়ের পরে একে অপরকে ছেড়ে বেশিক্ষণ থাকতে হয়নি শ্বেতা রুবেলের। শুটিংয়ের ফাঁকে যখনই সময় পেত একসঙ্গে সময় কাটাতে রুবেল শ্বেতা।

কিন্তু এবারে সেই পথচলা শেষ হতে চলেছে। আলাদা হচ্ছে শ্বেতা এবং রুবেল দীর্ঘদিনের এই পথ চলা। তাদের এই সুন্দর পথচলা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা ভাবতেই পারেনি দর্শক। শ্বেতা এবং রুবেলের জুটিকে বরাবরই ভালোবাসা দিয়ে এসেছেন প্রত্যেকে। দুজনকে একসঙ্গে দেখতে ভীষণই পছন্দ করতেন সকলে। কিন্তু হঠাৎ করে দর্শকদের জন্য এই খারাপ খবর অপেক্ষা করছে সেটা কেউই ভাবতে পারেনি, তাই জন্য প্রত্যেকের এই নিয়ে মন খারাপ।

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী শ্বেতাকে নিয়ে নানান রকম কথা শোনা যাচ্ছে। অভিনেত্রীর একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী স্লিভলেস পোশাক পরতে স্বাচ্ছন্দ নন সে কথা বলার পরেই অসংখ্য অভিনেত্রী তার দিকে রীতিমতন তেড়ে এসেছে। তাকে কথা শোনাতে ছাড়েনি। যদিও শ্বেতা জানিয়েছেন তিনি কাউকে ছোট করার উদ্দেশ্যে বা কারোর চরিত্র নিয়ে কিছু বলতে চাননি। এছাড়াও এই ঘটনার পর থেকেই অভিনেত্রীর নামে আরো নানান রকম অভিযোগ উঠে এসেছে। অভিনেত্রী কালা জাদু করেন, অভিনেত্রী সকলকে অপমান করেন। আরে নানান ধরনের অভিযোগ। যদিও সেসব বিশেষ পাত্তা দেয়নি শ্বেতা। হঠাৎ অভিনেত্রীর জীবনের এই খারাপ খবর শুনে প্রত্যেকেই অবাক হয়েছেন। শ্বেতা রুবেলের দীর্ঘদিনের প্রেম পথ চলা এভাবে শেষ হয়ে যাবে কেউই ভাবেননি।

আরও পড়ুনঃ ‘এখনকার সময়ে কেউ সুপারস্টার নয়, আমি মানি না!’ বর্তমান সময়ের অভিনেতাদের নিয়ে বিস্ফোরক দেবশ্রী রায়!

তবে না আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়। এই পথ চলা আলাদা হচ্ছে ধারাবাহিকের ক্ষেত্রে। এতদিন ধরে কোন গোপনে মন ভেসেছে এবং তুই আমার হিরো ধারাবাহিকের সেট একেবারে পাশাপাশি ছিল। যার কারণে শ্বেতা রুবেলের একসাথে দেখা হতো সব সময় তারা একসঙ্গে শুটিং করতে আসতেন, শুটিংয়ের ফাঁকে সময় কাটাতেন, খাওয়া-দাওয়া করতেন। কিন্তু এবারে যেহেতু কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে তাই সেই কারণে শ্বেতা রুবেলের রোজ দিনের সেই দেখা হওয়াটা আর হবে না। এই দুজনেই দুজনকে খুব মিস করবেন।

Back to top button