টলিউডকে জানালেন বিদায়! বলিউডে পা রাখলেন বাংলার জনপ্রিয় নায়ক!

আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা হিন্দি টেলিভিশন (Hindi Television) জগতে কাজের সুযোগ পেয়েছেন। তাদের অভিনয়ের যাত্রা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে শুরু হলেও তাদের অভিনয়ের প্রতিভা তাদের সুযোগ করে দিয়েছে বাংলার বাইরে কাজ করার। এই তালিকায় অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম রয়েছে।

রয়েছেন যীশু সেনগুপ্ত, রানী মুখার্জি, কঙ্কনা সেন শর্মা, রচনা ব্যানার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, ক্রুশাল সহ আরও অনেকে। এবার সেই তালিকাতে নাম লেখালেন আরো একজন জনপ্রিয় অভিনেতা। যিনি বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় চুটিয়ে অভিনয় করছেন।

হিন্দি টেলিভিশনে ডেবিউ করছেন জনপ্রিয় অভিনেতা

একাধিক জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গিয়েছে। কমেডি চরিত্রের পাশাপাশি বিভিন্ন সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। তার অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকের মনে বার বার দাগ কেটে গিয়েছে। তিনি হিন্দি টেলিভিশনের জগতে কাজ করতে চলেছেন।

আসন্ন একটি হিন্দি ধারাবাহিকের অভিনয় করার মাধ্যমে হিন্দি টেলিভিশনের পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা। ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। সেই শুটিং ফ্লোরে দেখা মিলেছে জনপ্রিয় বাঙালি অভিনেতার। সেখানে একটি বাঙালি বাবু চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ধারাবাহিকের নাম এখনো ঠিক করা হয়নি।

আরও পড়ুন: ছোট্ট কাঁকন কৌশিকীর সম্বল! তার বুদ্ধিতেই হল বাজিমাত! অসাধ্য সাধন করল কাঁকন!

বর্তমানে ওই অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক রোশনাইতে অভিনয় করতে। রোশনাই ধারাবাহিকটিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। জনপ্রিয় সেই অভিনেতা আর কেউ নন সকলের প্রিয় অম্বরীশ ভট্টাচার্য। যাকে আমরা রাজা গজা ধারাবাহিকের সময় থেকে দেখে আসছি। যার অভিনয়ে মুগ্ধ গোটা বাংলার মানুষ। এবারে সেই অম্বরীশ বাবু হিন্দি টেলিভিশনের পর্দায় ডেবিউ করতে চলেছেন।

Back to top button