ছোট্ট কাঁকন কৌশিকীর সম্বল! তার বুদ্ধিতেই হল বাজিমাত! অসাধ্য সাধন করল কাঁকন!
বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়িতে মেহেন্দি দিব্যা সেন এবং তার সাংবাদিকদের ডেকে নিয়ে আসে। সাংবাদিকরা ঢুকে গোটা মুখার্জি পরিবারের বদনাম করতে থাকে। মেহেন্দি বলতে থাকে তাকে নাকি এই বাড়িতে অত্যাচার করা হয়, মেহেন্দি নাকি এই বাড়িতে থাকতে ভয় পায়। জগদ্ধাত্রীর ঘরে গিয়ে যা নয় তাই বলতে থাকে সাংবাদিকরা। তখন সবকিছু শুনতে পাচ্ছিল জগদ্ধাত্রী এবং বুঝতে পারছিল বড় একটা ষড়যন্ত্র চলছে মুখার্জিদের বিরুদ্ধে। জগদ্ধাত্রী সমস্ত কিছু শুনতে পেয়ে কৌশিকীকে সঙ্গে সঙ্গে ফোন করে সমস্ত ঘটনা বলে। কৌশিকী তারপর তার মেয়েকে দিয়ে সাংবাদিকদের ক্যামেরায় থাকা চিপ অদল বদল করিয়ে দেয়।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৩ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 3 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কাঁকন ঠিক কায়দা করে সাংবাদিকদের ক্যামেরার চিপের সঙ্গে তাদের ক্যামেরার চিপ বদল করে দেয়। এদিকে সেই ঘটনা কেউ বুঝতেই পারে না। এদিকে যখন দিব্যা অফিসে বসে মুখার্জি পরিবারের বদনাম করার জন্য পুরো প্ল্যানিং করছে তখন হঠাৎ এক সাংবাদিক এসে জানায় যে কোন ভিডিও রেকর্ডই হয়নি। এই কথা শুনে তো দিব্যা একেবারে অবাক হয়ে যায়। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও তারপরে যে ভিডিও রেকর্ড করছিলেন তিনি জানান কেউ নিশ্চয়ই তাদের চিপ অদল বদল করে দিয়েছে। এরপর ওই সাংবাদিকের সন্দেহ হয় কাঁকনের উপর। কিন্তু দিব্যা কিছুতেই মানতে চান না, কারণ কাঁকন কথা বলতে পারে না আর এত ছোট মেয়ে কি করে এই কাজ করবে। অন্যদিকে কাঁকন তো নিজের কাজ করে তার মাকে জানায়। এরপর কৌশিকী জগদ্ধাত্রীকে ফোন করে জানায় কাঁকন ক্যামেরার চিপ বদলে দিয়েছে।
মেহেন্দিকে ফোন করে সাবধান করে জগদ্ধাত্রী
এরপরে দিব্যা মেহেন্দিকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। কিভাবে চিপ অদল বদল হয়ে গিয়েছে সব রেকর্ড হারিয়ে গিয়েছে। তারপর দিব্যার কাছে ফোন আসে জগদ্ধাত্রীর। দিব্যাকে ফোন করে জগদ্ধাত্রী বলে যেই খেলায় তারা নেমেছে সেটা বন্ধ করতে। এদিকে কে ফোন করেছে সেটা বুঝতে পারেনা জগদ্ধাত্রী। কণ্ঠস্বর বদলে দিব্যাকে সাবধান করে দেয় জগদ্ধাত্রী। অন্যদিকে মেহেন্দি বাড়ির সমস্ত ফুটেজ চেক করার জন্য সিকিউরিটি গার্ডকে ডাকে। তারপরে মেহেন্দির কাছেও ফোন আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীই মেহেন্দিকে ফোন করে বলে যে কাঁকন ওই চিপ সরিয়েছে, কিন্তু কাঁকনের গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেহেন্দির। মেহেন্দি বুঝতে পারেন না তাকে ফোন করে কে হুমকি দিচ্ছে। এদিকে জগদ্ধাত্রী নিজের পরিচয় আড়াল করে সবাইকে সাবধান করতে থাকে।
মিলল না টিপ সই! পি.আর.কে-র ক্ষো’ভের মুখে রাইমা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
অন্যদিকে মিন্টুকে কে খুন করেছে সেটার জন্য তদন্ত করতে থাকে বাগচী। সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিল স্বয়ম্ভু। স্বয়ম্ভু বলে মিন্টুকে যে খুন করেছে সে খুব পাকা খেলোয়াড়। এদিকে বাগচীর জন্য কেউ একজন একটা চিঠি এবং পেনড্রাইভ রেখে যায়। সেখানেই জগদ্ধাত্রীর সন্তানকে যে কিডন্যাপ করতে এসেছিল সেই ফুটেজ আছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

