নিজের হাতে আ’গুন তুলে নিল রহিত! বেঁ’চে উঠল ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের রহস্য ও রোমাঞ্চ ততই বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হয়ে উঠছে এটি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলা তরফ থেকে প্রথম পাঁচে সবথেকে বেশি টিআরপি প্রাপ্ত ধারাবাহিক হল এই ফুলকি। সম্প্রতি ধারাবাহিকে এসেছে বিরাট টুইস্ট।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ফুলকি অনেক রকম ভাবে চেষ্টা করেছিল রুদ্ররূপ সান্যালের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরার। রুদ্র খুব ভালো করেই বুঝতে পেরেছিল বেশি বাড় বাড়তে দিলে তার পতন অনিবার্য। তাই কায়দা করে ভূ’তের গল্প রচনা করে ফুলকিকে গু’লি করে জলে ফেলে দেয় সে। কিন্তু ফুলকির মৃ’তদেহ সে আর খুঁজে পায়না। এদিকে এত কিছুর বিন্দুমাত্র জানে না রায়চৌধুরী বাড়ির কেউ।

ফুলকি আজকের পর্ব ৯ অক্টোবর (Phulki Today Episode 9 October)
ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায়, রোহিত আর কোন উপায় না পেয়ে অবশেষে দারস্ত হয়েছে মা কালীর। সে মা কালীর সামনে বসে তার কাছে ফুলকিকে ভিক্ষা করে। সে বলে, মা কালী ফুলকিকে অনেকবার অনেক রকম বিপদের হাত থেকে বাঁ’চিয়েছে। আজকেও যেন সে ফুলকিকে রোহিতের কাছে ফিরিয়ে দেয়। এরপর রোহিত হাতে আ’গুন নিয়ে আরতি করার সিদ্ধান্ত নেয়। রোহিতের মা তাকে বারণ করলেও রোহিত কিছুই শুনতে চায় না।
ফুলকির পুরনো কথাগুলো মনে করতে করতে সে নির্দ্বিধায় নির্বিকার ভাবে হাতে আ’গুন নিয়ে মা কালীর সামনে আরতি করতে থাকে। অন্যদিকে দেখা যায় একদল লোক কোন এক মন্দিরে মা কালীর সামনে দল বেঁধে বসে রয়েছে এবং তার সামনে একজন অসুস্থ মেয়ে শুয়ে রয়েছে। মৃত্যুঞ্জয় নামে কোন এক ডাক্তার তার দেখাশোনা করছে। সবাই মেয়েটিকে নিয়ে ভীষণ চিন্তিত। অন্যদিকে রোহিত নিজের আরতি চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: অনির্বাণের কাছে ক্ষমা চাইল রাই! তবে কি মত বদলাবে নায়িকার! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
বেঁচে উঠল ফুলকি
এরপর দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয়, সেই হলো ফুলকি। গ্রামের কয়েকজন মানুষ বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি দল বাঁধে। তাদের প্রধান উদ্দেশ্য হল রুদ্ররূপ সান্যালকে তার অপরাধের শা’স্তি দেওয়া। সেখানে থাকা একটি মেয়ে মাধবীলতা ফুলকিকে উদ্ধার করে আনে। সে বুঝতে পারে এই গু’লিটা করেছে রুদ্ররূপ সান্যাল। কিন্তু তারা বুঝে উঠতে পারে না নিজের পরিবারের লোককে সে কেন গুলি করল। মাধবীলতা বলে, তার মন বলছে ফুলকি সুস্থ হয়ে উঠলে তারা অনেক বড় রহস্যের উদঘাটন করতে পারবে।

