অনির্বাণের কাছে ক্ষমা চাইল রাই! তবে কি মত বদলাবে নায়িকার! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলো সম্প্রচারিত হচ্ছে সেগুলির মধ্যে মিঠিঝোরা (MithiJhora) এমন একটি ধারাবাহিক যেখানে একজন প্রধান নায়িকা থাকলেও তিন নায়িকাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং তিনজনকেই প্রাধান্যের সাথে দর্শকদের সামনে তুলে ধরা হয়। তবে এই ধারাবাহিকের প্রধান নায়িকা রাই অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই অল্প কয়েক মাসের মধ্যেই রাই হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেত্রী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়ক অনির্বাণ নায়িকার সাথে অনেক অ’ন্যায় করেছে। সেইসবের ক্ষমা এখনো অব্দি নায়িকা করে উঠতে পারেনি। তাই অনির্বাণ ঠিক করে তাকে যেভাবেই হোক প্রায়শ্চিত্ত করতে হবে। রাইয়ের দাদা বিক্রমের সুস্থতার মধ্যে দিয়েই অনির্বাণ নিজের প্রায়শ্চিত্ত করার পথ খুঁজে পায়। তাই এখন সে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে বিক্রমকে সুস্থ করে তোলার। বিক্রকে নিজের পায়ে দাঁড় করাতে পারলে তার বুক থেকে একটা অনেক বড় পাথর নেমে যাবে।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 8 October মিঠিঝোরা আজকের পর্ব ৮ অক্টোবর, মিঠিঝোরা আজকের পর্ব

মিঠিঝোরা আজকের পর্ব ৯ অক্টোবর (MithiJhora Today Episode 9 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই অনির্বানের সঙ্গে দেখা করে। সে তার দাদা ভাইয়ের জন্য চিন্তিত। দাদা ভাইয়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন আর সেই টাকাগুলো জোগাড় করতে গেলে অনির্বাণের বাড়িতে তার যে গয়নাগুলো রয়েছে সেগুলো তার প্রয়োজন। সমস্তটা খোলাখুলি ভাবে অনির্বাণকে জানায় রাই। অনির্বাণ সবটা শুনে রাইকে বলে সে যখন খুশি তার বাড়ি গিয়ে গয়নাগুলো নিয়ে আসতে পারে। রাই আর একবারও না ভেবে তখনই যেতে চায়। এরপর তারা দুজনে গাড়ি করে অনির্বাণের বাড়ির দিকে রওনা হয়।

অনির্বাণের কথা শুনে অবাক রাই

গাড়িতে উঠে অনির্বাণ একবারও রাইকে ফিরে আসতে বলে না। সে প্রমাণ করে যে সে আর আগের মতন নেই। আগের থেকে সে অনেকখানি বদলে গেছে। সে নিজের স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানাতে শিখেছে। অনির্বাণের সহমর্মিতা এবং মানবিকতা দেখে রাই সেদিনকার করা নিজের ব্যবহারের জন্য নিজেই অনুতপ্ত হয়। সে অনির্বাণকে বলে, সেদিন তার ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। তার ভুল হয়ে গিয়েছে। অনির্বাণ যেন তাকে ক্ষমা করে দেয়। সবটা শুনে অনির্বাণের অনেক ভালো লাগে। সে বুঝতে পারে রাই তার প্রতি দুর্বল হয়েছে।

আরও পড়ুন: দুই বোনের মিলনে বেরিয়ে পড়ল ছাতা বাড়ির আসল রহস্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

রাইয়ের কথা শুনে অনির্বাণ বলে, সে যা যা করেছে তার সঙ্গে তারপর ওই ব্যবহারটা তার প্রাপ্য। রাই তার সঙ্গে ওই ভাবে কথা বলে কোন ভুল করেনি। সে যেভাবে রাইকে কষ্ট দিয়েছে তারপর তার শা’স্তি পাওয়া উচিত ছিল। রাই যেন কখনো কোন ভাবে নিজেকে অ’পরাধী বলে মনে না করে। অন্যদিকে রাই মনে মনে ভাবতে থাকে, সে হয়তো সত্যিই অনির্বাণের প্রতি একটু একটু করে আবার দুর্বল হয়ে পড়ছে আর সেই জন্যই এতদিন পর দুজনে মুখোমুখি হওয়ায় রাইয়ের মনে এমন উথাল পাথাল হচ্ছে।

Back to top button