রুদ্রর নিশানায় দীননাথ! শয়তানি ঘোচাতে হাজির হল ফুলকির ভূত!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ফুলকি (Phulki) দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক এত। ধারাবাহিকের নিত্য নতুন টুইস্টের জন্য ধারাবাহিকটি দিনে দিনে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিদিনই ধারাবাহিকে থাকছে নতুন নতুন চমক। যার জন্য অপেক্ষা করে থাকে দর্শক। এছাড়াও ধীরে ধীরে এখন ধারাবাহিকে ফুলকি রোহিত কাছাকাছি আসছে সেটা দেখতে দর্শক আরো বেশি পছন্দ করে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকি নি’খোঁজ হয়ে যাবার পর থেকে রুদ্রর উপর স’ন্দেহ হতে থাকে রোহিতের। রুদ্রকে চেপে ধরলে কিছুতেই সত্যি কথা স্বীকার করে না সে। অন্যদিকে অংশুমান এসে পৌঁছয় সেই বাংলো বাড়িতে। অংশুমান লোকাল থানায় খবর দিয়ে ফুলকির খোঁজ করতে থাকে সবাই মিলে। দীননাথকেও জে’রা করার জন্য থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে রোহিত ফুলকিকে না পেয়ে ভীষণভাবে ভে’ঙে পড়ে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 7 October, ফুলকি আজকের পর্ব ৭ অক্টোবর, ফুলকি আজকের পর্ব

ফুলকি আজকের পর্ব ৮ অক্টোবর (Phulki Today Episode 8 October)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে অংশুমান পুলিশ ফোর্স লাগিয়ে ফুলকির খোঁজ করতে থাকে। বাংলোর পেছনে একটি ঝিল রয়েছে সেখানে জাল ফেলা হয় কোন ভাবে ফুলকি সেখানে পড়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু পুলিশ সেখানেও খুঁজে পায় না। এদিকে অংশু রোহিতকে নবাবগঞ্জে ফিরে যাওয়ার জন্য বলে, প্রথমে রোহিত রাজি না হলে পরে সবাই মিলে বোঝায়। বাড়ির সকলে ফিরে যাই নবাবগঞ্জে। লাবু ফোন করে ফুলকির খোঁজ নিতে থাকে। ফুলকিকে পাওয়া গেছে কিনা, রোহিত কেমন আছে সমস্ত কিছু খোঁজখবর নেয়। ঠিক তখনই রুদ্র এসে লাবুর ফোনটা হাতকে কেড়ে নিয়ে কেটে দেয়। রুদ্র স্পষ্ট জানিয়ে দেয় লাবু যদি রোহিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে হয় তাহলে রুদ্রকে ছা’ড়তে হবে। এত অ’পমান করার পরেও রুদ্র কিছুতেই ওই বাড়িতে আর যাবে না কারোর খোঁজও নেবে না।

এদিকে রুদ্র ফোন করে তিওয়ারির থেকে খোঁজ নেয় ফুলকির বডি পাওয়া গেছে কিনা। তখন তিওয়ারি জানায় ঝিলে জাল ফেলা হয়েছে কিন্তু সেখান থেকে ফুলকির ডে’ড ব’ডি উদ্ধার হয়নি। পুলিশ বলছে ঝিলের সঙ্গে যে নালা যুক্ত রয়েছে সেই নালা থেকে ফুলকির ব’ডি বেরিয়ে যেতে পারে। এদিকে দীননাথকে পুলিশ এ’রেস্ট করেছে। রুদ্র তখন তিওয়ারিকে বলে দেয় সবকিছুর উপর ভালোভাবে নজর রাখতে। আর দীননাথ কেও ভালোভাবে বুঝিয়ে দিতে, যাতে সে মুখ না খোলে। দরকার হলে দীননাথকে সরিয়ে ফেলতে হবে। এরই মধ্যে লাবুর বাড়িতে এসে পৌঁছয় হৈমন্তী, হৈমন্তী সবটা শুনে এসে রুদ্রকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র নাটক করে বেরিয়ে যায়। এরপর লাবুকে বোঝায় এটা তার সংসার তাকে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে।

আরও পড়ুন: সহদেবের ফাঁদে রাঙামতি! তাকে বাঁ’চাতে প্রাণের ঝুঁ’কি নিল আক্কু!

অন্যদিকে রোহিত, রোহিতের মা পারমিতরা সবাই মিলে যায় কালী মায়ের মন্দিরে যায়। সেখানে গিয়ে ফুলকির জন্য প্রার্থনা করতে শুরু করে। অংশুমান বারবার সবাইকে বোঝাতে থাকে শক্ত থাকা জন্য, পারমিতাকে বলে শক্ত থাকতে। ফুলকির খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। রোহিত এক মনে ভগবানকে ডাকতে থাকে, ফুলকিকে ফিরিয়ে দেওয়ার জন্য ভগবানের কাছে হাত পাতে। এবারে দেখার অপেক্ষা ফুলকির মা কালী ফুলকিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয় কিনা।

Back to top button