সহদেবের ফাঁদে রাঙামতি! তাকে বাঁ’চাতে প্রাণের ঝুঁ’কি নিল আক্কু!

কিছুদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। সপ্তাহে প্রতিদিনই সন্ধ্যে সাড়ে সাতটায় এই ধারাবাহিক দেখা যায় টিভির পর্দায়। একটি গ্রামের আদিবাসী মেয়ের বড় তীরন্দাজ হয়ে ওঠার গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। কিভাবে সে একের পর এক বাধা পেরিয়ে বড় তীরন্দাজ হয়ে ওঠে সেটাই দেখা যাবে ধারাবাহিকে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আক্কু ও নমিতা মিলে রাঙামতিকে কলকাতায় নিয়ে বড় তীরন্দাজ বানাতে চাই। অনেক কষ্টে আক্কু তার বাবাকে বুঝিয়ে রাজি করিয়েছে। সবাই রাজি হলেও আক্কুর বড় বৌদি এবং মেজ ভাইয়ের একেবারে মত নেই। তবে নমিতা শুধু রাঙামতির ভবিষ্যতের কথা ভেবে তার দায়িত্ব নেয়। এদিকে রাঙামতি গ্রাম থেকে চলে যাবে শুনে বুধোর মনে মনে খুব কষ্ট হয়। সে রাঙামতিকে নিজের মনের কথা জানায়, সে রাঙামতিকে বিয়ে করতে চায়। কিন্তু রাঙামতি তাকে ফিরিয়ে দেয়।

Bengali serial

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ৮ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 8 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নমিতার ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই সবাই মিলে একটি ঘরে আলোচনা করছে কিভাবে রাঙামতিকে এখানে রেখে যাওয়া যায়। কারণ রাঙামতিকে কলকাতা নিয়ে গেলে অনেক রকম অসুবিধা রয়েছে। পাঁচ জন নানা রকম কথা বলবে। একটি যুবতী মেয়েকে কলকাতায় নিয়ে যাওয়া ভীষণ ঝুঁ’কির কাজ হবে। সেটাও আলোচনা করে তারা। আর তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনতে পায় রাঙামতি। সে মনে মনে অনেক কষ্ট পায় তাদের কথা শুনে।

রাঙামতি ঠিক করে কলকাতায় নমিতাদের সঙ্গে যাবে না সে, এখানেই থাকবে। তার সঙ্গে যা হবার হবে। তাই চিঠিতে সমস্ত কথা লিখতে থাকে রাঙামতি। সে জানায় কলকাতায় যদি নমিতাদের সঙ্গে রাঙামতি যায় তাহলে সবার অনেক অসুবিধা হবে, তাই রাঙামতি এই গ্রামেই থাকতে চায়। তাদের সাথে কলকাতা যেতে চায় না। রাঙামতি যখন এই চিঠি লিখে ঘর থেকে বেরোতে যায় ঠিক তখনই সহদেব এসে পেছন থেকে রাঙামতিকে টে’নে হি’চড়ে নিয়ে যায়। অন্যদিকে আক্কুরা কলকাতা যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তখন রাঙামতিকে না দেখতে পেয়ে তাকে ডাকতে যায়। ঘরে গিয়ে রাঙামতিকে দেখতে পায় না। এরপর সবাই এসে রাঙামতিকে খোঁজাখুঁজি শুরু করে, তখনই রাঙামতির রেখে যাওয়া ওই চিঠিটা দেখতে পায় আক্কু।

আরও পড়ুনঃ টিয়াকে বশে আনতে বিরাট চাল চলল নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

চিঠিটা পড়ে তো প্রত্যেকেই অবাক হয়ে যায়। ভেঙে পড়ে নমিতা। এরপর সকলেই রাঙামতিকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে বাইরে এসে একটি গাড়িকে পালিয়ে যেতে দেখতে পায় সে। গাড়িটি যেন আক্কুদের দেখেই পালিয়ে গেল। আসলে সেই গাড়িতে সহদেব রাঙামতিকে আটকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এবারে দেখার অপেক্ষা আক্কু নমিতা রাঙামতিকে বাঁ’চাতে পারে কিনা।

Back to top button