ফুলকির জন্য হল রোহিতের প্রাণ সং’শয়! ফুলকিকে বাঁচাতে র’ক্ত ঝরলো রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকিকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আর বাড়ির সবাই মিলে নানারকম ভাবে চেষ্টা করছে যাতে ফুলকিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। এদিকে মাধবী ছদ্মবেশে আসে থানায় ফুলকিকে দেখতে। ফুলকিকে দেখে তার খুবই কষ্ট হয়। ফুলকিকে আবার আদালতে তোলা হবে, সেখানে ঈশিতা দলের লোককে খেপিয়ে তুলেছে যাতে করে ফুলকিকে কোনোভাবেই জেল থেকে ছাড়া না হয়।

ফুলকি আজকের পর্ব ২৪ অক্টোবর (Phulki Today Episode 24 October)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকিকে ঘিরে ধরেছে রুদ্রর দলের লোকজন। ঈশিতা তাদের সবাইকে খেপিয়ে তুলেছে ফুলকির বি’রুদ্ধে। এদিকে ফুলকিকে দেখতে এসেছে বাড়ির সবাই সেখানে রোহিতের জেঠুও উপস্থিত রয়েছেন। জেঠু এই পরিস্থিতি দেখে তো একেবারেই নিজেকে সামলাতে পারছে না। ফুলকিকে বাঁচাতে ভিড়ের মধ্যে ছুটে যায়। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে রোহিত জেঠুকে বের করে আনে সেখান থেকে। ফুলকি দিকে তাক করে দলের একজন লোক ইট মা’রতে যায়। রোহিত সেটা দেখতে পেয়ে ছুটে যায় ফুলকিকে বাঁচাতে, আর সেই ইটের আঘাতে রোহিতের মাথা ফেটে যায় আর র’ক্ত ঝরতে থাকে।
আদালতে নিয়ে যাওয়া হয় ফুলকিকে
এদিকে মাধবী আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর মনে মনে ভীষণ অ’পরাধী ভাবতে থাকে নিজেকে। তার জন্যই আজ এই পরিস্থিতির মুখে দাঁড়াতে হয়েছে ফুলকিকে। সেটা কিছুতেই মেনে নিতে পারে না সে। ফুলকি কে আদালতে নিয়ে যাওয়া হয়। রোহিত, পারমিতা সবাই যায় আদালতে। আদালতে গিয়ে ঈশিতার মুখোমুখি দাঁড়াই রোহিত। ঈশিতাকে বলে ঈশিতা যেগুলো করছে একেবারে ভালো করছে না। কিন্তু ফুলকির উপর পুরনো রা’গ থেকে ঈশিতাও বিশ্বাস করে ফুলকি রুদ্রকে গু’লি করেছে। আর তাই ফুলকি যাতে জেল থেকে কোনভাবে ছাড়া না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করছিস সে। এদিকে মাধবীর দুজন লোক আসে কোর্টে, তারা সবকিছুর উপর নজর রাখতে থাকে।
আরও পড়ুনঃ সবার সামনে ঝিলিককে কোলে তুলে নিল গৌরব! গন্ডগোল পাকালো ঠোঁটের নিচের তিল
এরপর কোর্টে মামলা শুরু হয় যায়। দুই পক্ষের উকিল নিজেদের বক্তব্য পেশ করে। ফুলকিও যা সত্যি সবটা বলে। এরপর ঈশিতা এসে ফুলকির বিরুদ্ধে প্রমাণ দেয়। ঈশিতা যেটুকু দেখেছে সবটা নিজের মতন করে বানিয়ে বলতে থাকে। সমস্ত সাক্ষ্য প্রমাণ ফুলকির বিরুদ্ধে যেতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হবে।

