রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো ফুলকি! ধুন্দুমার আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ফুলকি (Phulki)। এই ধারাবাহিক দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। শুরুর পর থেকে ধীরে ধীরে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে ফুলকি আর রোহিতের জুটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। দিব্যানি অভিষেকের জুটি বেশ মানিয়েছে ধারাবাহিকে, আর দর্শকও বেশ পছন্দ করছে তাদের জুটি।
ধারাবাহিকের বর্তমান পর্বগুলিতে দেখা যাচ্ছে রুদ্র ফুলকি এবং রোহিতকে বিপদে ফেলার জন্য নতুন করে প্ল্যান তৈরি করছে। কিছুদিন আগেই তাদের সপরিবারে ঘুরতে যাবার প্ল্যান হয়েছে। সেই উদ্দেশ্যেই বেরিয়েছে সকলে। ফুলকি, রোহিত, অংশুমান, পারমিতা, পিয়াল, পায়েল বড়রা বাদে বাড়ির সমস্ত ছোট সদস্য রাই ঘুরতে যাচ্ছি একসাথে। সেখানে গিয়ে ফুলকিদের নতুন করে বিপদে ফেলার চেষ্টা করে রুদ্র। তাদের বিরুদ্ধে নতুন করে প্ল্যান সাজানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার সেই প্ল্যান সফল করার পালা। তবে রুদ্র ভেবেছিল বাসে কোন একটা দুর্ঘটনায় ফুলকিকে সরিয়ে দেবে। কিন্তু তার সেই প্ল্যান সফল হয়নি।

ফুলকি আজকের পর্ব ১লা অক্টোবর (Phulki Today Episode 1st October)
ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে ফুলকিরা সবাই মিলে পৌঁছেছে হোটেলে। হোটেলে পৌঁছে প্রত্যেকের নিজে নিজের ঘরে ঢুকেছে। এরপরে ফুলকি এবং রোহিতের মিষ্টি মুহূর্ত দেখা যায়। তাদের সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ভালোই এগোচ্ছে। আরও দর্শক ও বেশ পছন্দ করছে ধীরে ধীরে ফুলকি রোহিতের এই কাছাকাছি আসার ব্যাপারটা। এদিকে ফুলকিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রুদ্র। কারণ রুদ্রর সমস্ত কুকীর্তি ফুলকি বারবার ফাঁ’স করে দিচ্ছে। আর এতে রুদ্রর রাজনৈতিক প্রোফাইলে বারবার দাগ পড়ছে।
এই কারণেই রুদ্র সকলকে মিথ্যে ভূতের গল্প বলে ভয় দেখিয়েছে। ফুলকির তো আবার এই গল্প বেশ মনে ধরেছে। এদিকে রুদ্র, ঈশিতা সকলে মিলে ফুলকিদের বিরুদ্ধে প্ল্যান সাজাচ্ছে। কে কোন ঘরে আছে সে সমস্ত কিছু জেনে নিয়েছে রুদ্র। এবারে শুধুমাত্র প্ল্যান সফল হবার পালা। এরপরে দেখা যায় বাড়ির সকলে মিলে চলে যায় ওই হোটেলের বারান্দায় হইহুল্লোড় করতে। সেখানে ছেলেরা সকলে মিলে কাবাব বানাচ্ছে প্রত্যেকের জন্য। সেইসঙ্গে সকলে মিলে নাচ গান হইহুল্লোড় করে সুন্দর সন্ধ্যা কাটাচ্ছে। অংশুমান, পিয়াল, ফুলকি সকলেই এক এক করে নিজেদের ভালোবাসার মানুষের জন্য গান গায়, নাচ করে। এমন কি রুদ্রও লাবণ্যর জন্য গান গায়।
আরও পড়ুনঃ সার্থকের চোখ স্রোতের দিকেই! বিয়ে আটকাতে বাবার ফাঁদে পা দিল সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে পারমিতার আবার খুব সর্দি জ্বর তার ঠান্ডা লেগেছে। বারান্দায় বসে পারমিতার মাথায় ঠান্ডা লেগে গেছে। এরপর অংশুমান এবং পারমিতা ফুলকিদের ঘরে আসে। সেই সময় ফুলকি জানায় পারমিতারা ফুলকিদের ঘরে থাকুক ফুলকিরা তাদের ঘরে চলে যাচ্ছে। তাহলে পারমিতার কোন অসুবিধা হবে না। কারণ ফুলকিদের ঘরে সেরকম ঠান্ডা হাওয়া আসে না। এদিকে দেখা যায় রুদ্রর প্ল্যান অনুযায়ী ঘরের পাখার সঙ্গে কিছু একটা গন্ডগোল করা আছে। পারমিতা এবং রুদ্র ঘরে বসে যখন একে অপরের সঙ্গে কথা বলছে ঠিক তখনই পাখা নড়ে ওঠে। ভয় চিৎকার করে ওঠে পারমিতা। এবারে দেখার অপেক্ষায় আর কি কি নতুন বিপদ অপেক্ষা করছে ফুলকিদের জন্য।

