রুদ্রর বিনাশে সফলতার পথে রোহিত ফুলকি! রিকিকে গুটি করেই বিরাট চাল চললো নায়িকা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্রদের একটি দুর্ঘটনা থেকে রোহিতের জেঠু উদ্ধার করে একটা সুস্থ জীবন দিতে চেয়েছিল। কিন্তু রুদ্র যে এই রায়চৌধুরী পরিবারকে এবং বিশেষ করে রোহিতের জেঠুকে শেষ করে দিতে চাইছে সেটা সবাই আন্দাজ করতে পারে। রোহিত পুরো বিষয়টা বুঝতে পেরে রাগের মাথায় ছুটে যায় রুদ্রর বাড়িতে আর তার উপর আক্রমণ করে।

তারপর ফুলকিও পৌঁছায় সেখানে। আর ততক্ষণে শালিনী ফোন করে দিয়েছে পুলিশকে। পুলিশ এসে রোহিতকে টানতে টানতে নিয়ে যায়, ফুলকি কিছু করতে পারে না। ফুলকি রুদ্রকে বলে তার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তাকে যোগ্য শাস্তি দেবে।
ফুলকি আজকের পর্ব ১৭ জানুয়ারি (Phulki Today Episode 17 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রোহিতরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে রিকি এসে তার দাদার কাছে সবটা শোনে। রুদ্র রিকিকে বলে তথার মৃত্যুর পেছনে রুদ্রর হাত রয়েছে, সেই খুন করেছে তথাকে। আসলে রোহিতের সঙ্গে যখন বাকি সবার মারামারি হচ্ছিল তখন তথা এসে রোহিতকে আটকায় আর রোহিতের ধাক্কাতে তথা ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু পরে নিজেকে সামলে নিয়েছিল তথা, কিন্তু রুদ্রই ইচ্ছে করে ধাক্কা মেরে দেয় আর তাতেই মৃত্যু হয় তথার। এদিকে কেউ বুঝতেও পারে না যে রোহিতের জন্য নয় আসলে রুদ্রই তথা কে মেরেছিল।
রোহিত বাড়িতে এলে সবাই তো তাকে বোঝাতে থাকে যে তার রুদ্রর উপর এভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি। কারণ আইনের উপর রোহিত কিছুই করতে পারে না। এদিকে রোহিতের মাথা গরম হতে থাকে, আর তারপরেই রাগের মাথায় সে বলে বসু যে ঈশিতা ফুলকিকে আরো অনেক কিছু বলেছে। তাইজন্য ফুলকি বলে রোহিতের জন্য নয় তথাকে মেরেছে রুদ্র। সেই সময় সামনে ছিল পারমিতা, এসব শুনে সে আর নিজেকে সামলে রাখতে পারে না।
আরও পড়ুনঃ পরিচালকের বাড়িতেই বমি করে একাকার! ভেঙে দিলেন বাথরুমের কোমড! কেন এমন করলেন স্বস্তিকা?
তাই পারমিতাই অংশুমানকে বলে রিকির মুখ থেকে সমস্ত সত্যি কথা জানতে হবে। তার জন্য অংশুমানকে সাহায্য এগিয়ে আসতে হবে। একমাত্র অংশুমানের কাছে সব সত্যি স্বীকার করতে পারে রিকি। অংশুমান প্রথমে রাজি হতে চায় না। পারমিতা তার প্রথম স্বামীর মৃ’ত্যুর এই জট খুলতে চায় তাই জন্য অংশুমানকে অনুরোধ করে, পারমিতার কথা রাখার জন্য অংশুমান রাজি হয়।

