পরিচালকের বাড়িতেই বমি করে একাকার! ভেঙে দিলেন বাথরুমের কোমড! কেন এমন করলেন স্বস্তিকা?

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে (Film Industry) কান পাতলেই মাঝে মধ্যেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথা শোনা যায়, ভালো মন্দ মিশিয়ে এমন অনেককিছুই শোনা যায়, যা আমরা ধারণাও করতে পারি না। ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনের জীবনটা কিন্তু সবারই একদম আলাদা।

এমনিতেই সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম নয়। প্রত্যেকেই তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী থাকে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তারা প্রত্যেকেই ফলো করে থাকেন অভিনেতা অভিনেত্রীদের। আর সেখান থেকে নানান রকমের খবর তাদের চোখে পড়ে।

সম্প্রতি সেরকমই ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী নিজের সম্পর্কে সকলের সামনে এমন এক তথ্য ফাঁস করলেন যা শুনলে অবাক হবেন আপনিও। অভিনেত্রী নিজের মুখেই নিজের কুকীর্তির কথা বলেছেন। যা শোনার পর থেকে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।

swastika dutta

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্বস্তিকা দত্ত। ছোট পর্দা থেকে উঠে আসা জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে বড় পর্দা, ওয়েব সিরিজ এ কাজ করছেন। অভিনেত্রীর হাতে বর্তমানে একের পর এক কাজ। তবে একবার এমন এক কাজ করে বসেছিলেন অভিনেত্রী যার জন্য সকলের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন স্বস্তিকা।

অভিনেত্রী বলেন “তখন আমার বয়সটা অনেকটাই কম। কলেজে পড়ি। কেরিয়ারের শুরুতে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলাম। তেমনই একটি ছবির সাকসেস পার্টি ছিল। পরিচালকের বাড়িতেই হচ্ছিল পার্টি। আর সবাই জানেন পার্টি মানে সেখানে সব খাবার পানীয় আছে। আমি নতুন নতুন। ছবির সাকসেস পার্টি মানে খুবই উত্তেজিত ছিলাম। আমি কোনও দিনই মদ খাই না।”

আরও পড়ুনঃ শুরুতেই আউট জলসা! ছক্কা হাঁকালো জি বাংলার! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

“সব ধরনের পানীয় ছিল সেখানে। আমি উত্তেজনার বশে একের পর এক গ্লাস শেষ করতে থাকি। তার পর যা কাণ্ড। মাথা ঘুরছে। চোখ খুলে থাকতে পারছি না। শেষে হড়হড় করে বমি। পরিচালকের বাথরুম বমি করে ভাসিয়েছিলাম। শুধু তাই নয় বমি করে বাথরুমের কোমড ভেঙে দিয়েছিলাম। তার পর কোনও রকমে সবাই আমায় বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে তো খুব বকুনি খেয়েছিলাম। কিন্তু পরের ঘুম থেকে উঠে যা লজ্জা পেয়েছিলাম না। সবাইকে ফোন মেসেজ করে সরি বলেছিলাম।”

Back to top button