শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা! নিজের মুখেই জানালেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের প্রথম দিন থেকেই একটু একটু করে দর্শকের মন জয় করে নিচ্ছে। তিন বোনের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকটি শুরু হয়েছিল রাই শৌর্যর জুটি দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিকের গল্প মাঝপথে গিয়ে পরিবর্তন হয়। প্রোমোতেই দেখানো হয়েছিল যে বিপদে পড়ে রাই বাধ্য হয়ে নিজের প্রেমিকের সঙ্গেই মেজ বোনের বিয়ে দিচ্ছে। তেমনটাই দেখানো হয়েছিল ধারাবাহিকে।
তারপর ধীরে ধীরে এগোচ্ছিল ধারাবাহিকের গল্প। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শেষ হবে মিঠিঝোরা ধারাবাহিকটি। কিন্তু তারপরেও বেশকিছুদিন ধরে এগিয়েছে ধারাবাহিকের গল্প। কিন্তু এবারে পাকাপাকি ভাবে ধারাবাহিকের গল্প শেষ হয়ত খবর সামনে এসেছে।
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রাম থেকে অভিনয়, সবেতেই তাঁর জুরি মেলা ভার! অভিনয় করতে করতেই দিয়েছিলেন প্রাণ! কেমন ছিল হারাধন বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম?
ধারাবাহিকের নায়িকা নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমেই এই খবর দিয়েছেন সকলকে। ধারাবাহিকের নায়িকা রাই অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা নিজের ইনস্টাগ্রাম ধারাবাহিকের সেটের একটি ছবি পোস্ট করেছেন, সেখানেই ক্যাপশনে লিখেছে “চেষ্টা প্রভাব ফেলে না টিআরপি প্রভাব ফেলে।” আসলে ধারাবাহিকটি শুরুর সময় থেকে টিআরপি তালিকায় খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। তার কারণে হয়তো অভিমান থেকে এই কথাটা বলেছেন আরাত্রিকা।


