কিছুদিন আগেই মারা গিয়েছেন মা, কে রাঁধলো জন্ম দিনের পায়েস? মাকে ছাড়া অসহায় কৌশাম্বী!

২৭ জুন মাকে হারিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। সেইদিন রাত্রে নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই দুঃসংবাদ জানিয়েছিলেন কৌশাম্বী নিজেই। মায়ের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন “ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কি করব এবার মা? কে বুঝবে আমায় তোমার মত করে? কার কাছে আবদার করব? কার কাছে সব গল্প করব? কার সাথে ঝগড়া করব? সব করেছ সবার জন্য। নিজের জন্য কখনও ভাবনি। এবার রিটায়ার করার পর কত্ত প্ল্যান করলে। বললে টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করলে না।”

অভিনেত্রী আরও লিখেছিলেন “কাউকে এক ফোঁটা সময়ও দিলে না মা। তবে যেখানে আছ ভালো থেকো, যা ইচ্ছে ছিল সব পূরণ করো। আমরা সবাই তোমায় খুব খুব মিস করব। আর এটা জানব যে তুমি সবসময় আছ আমাদের সঙ্গে। আমি তোমায় ভালোবাসি মা। তুমি একজন প্রকৃত ফাইটার মা।” মায়ের অকাল প্রয়াণ একেবারেই মেনে নিয়ে পারেননি অভিনেত্রী। ‘মায়ের আরও যত্ন নেওয়ার প্রয়োজন ছিল নাহলে হয়ত অকালে ফুটিয়ে জেনে না’ আফসোস জাহির করেছিলেন কৌশাম্বী নিজেই।

what Kaushambi Chakraborty do to hwr mother in law

তারপর মাকে ছাড়াই দেখতে দেখতে কাটিয়েছে বেশ কয়েকটা দিন। বাবা, স্বামীকে নিয়েই নতুন ভাবে বাঁচার চেষ্টা করেছেন কৌশাম্বী। কিন্তু মায়ের খামতি কি কোনদিনও পূরণ হয়? আজ ১৪ জুলাই। অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জন্মদিন। মাকে ছাড়া জন্মদিন কাটাতে হবে একথা ভাবতেও পারেননি কোনদিনও। তাই জন্মদিনের মতো বিশেষ দিনেও বিষন্ন অভিনেত্রী কৌশাম্বী। বাইরের প্রকৃতির মতোই হতাশা আর যন্ত্রণার কালো মেঘ ঘিরে ধরেছে অভিনেত্রী কৌশাম্বীকেও।

পাশে নেই মা! জন্মদিনে বিষন্ন অভিনেত্রী কৌশাম্বী

আজকের এই বিশেষ দিনে অভিনেত্রী সব কিছুতেই খুজছেন তার সদ্যপ্রয়াত মাকে। আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছেন কৌশাম্বী? এই প্রশ্নের উত্তর জানার জন্যই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। বুকে একরাশ বেদনা চেপে রেখে অভিনেত্রী জানান “কিছুই ভাল লাগছে না। কথা বলতেও ভাল লাগছে না।” প্রতিবছর জন্মদিনের আগের রাত্রে চলে হুল্লোড়, আজকের দিনটা তার কাছে যেন বড্ড ধূসর। না প্রতি বছরের মতো এবছর তিনি আর কেনেনি নতুন পোশাক। দেখা করতে যাননি বাবার সঙ্গে। বাড়িতে পা রাখলেই মায়ের স্মৃতিগুলো বুঝি আঁকড়ে ধরবে তাঁকে।

kaushambi chakraborty

আরও পড়ুনঃ কে দিয়েছে এই উপহার? বিয়ে বাড়ির সিসিটিভিতে ফাঁস হলো চেহারা! চমকে গেলো রাই!

মায়ের উদ্দেশ্যে কি বললেন কৌশাম্বী চক্রবর্তী?

প্রতিবারের মতো এদিন তাই আর বড় করে কেক কাটাও হবে না তার। প্রতিবারের মতো তার পছন্দের নানা পদ তাকে আর রেঁধে খাওয়াবেন না তার মা। আজ বিকেলে অভিনেত্রী যাবেন বৃদ্ধাশ্রমে। সেখানে তিনি কিছু উপহার তুলে দেবেন সদস্যদের হাতে। এমনটাই জানিয়েছেন কৌশাম্বী। অভিনেত্রী কথায়, “এ বছর এটুকুই। এর বেশি আর কিছু না।” মাকে কিছু বলার আছে? ফোনের ও পারে নিস্তব্ধতা। অভিমানে, ব্যথায় বুঝি গলা বুজে এসেছে তাঁর। অস্ফুট কণ্ঠস্বর বলল, “কিছু বলার নেই। কিছুই বলব না মাকে।” মায়ের প্রসঙ্গ আসতেই অভিমানে, ব্যথায় বুঝি গলা বুজে এসেছে তাঁর। অস্ফুট কণ্ঠস্বরে কৌশাম্বী বলেন “কিছু বলার নেই। কিছুই বলব না মাকে।” ততক্ষনে কান্না এসে জমেছে কৌশাম্বীর কন্ঠে।

Back to top button