সাক্ষী প্রমাণ লোপাট করেও হল না শেষ রক্ষা! ফুলকির পাশে এবার স্বয়ং বিচারক!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্র যে আগুন লাগিছে তার জন্য রুদ্রকে গ্রেফতার করা হয়েছে এবং রুদ্র এই যে আসল দোষী সেইটা প্রমাণ করতে আদালতে রুদ্রকে নিয়ে যাওয়া হয়েছে। ফুলকি, পারমিতা, ফুলকির দিদি সবাই মিলে রুদ্রর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এদিকে হৈমন্তী তো কিছুতেই মানতে চাইছে না রুদ্র যে দোষী। রুদ্র যাই করুক না কেন হৈমন্তী রুদ্রকে কিছুতেই অবিশ্বাস করতে পারে না। রুদ্র নিজের লোক লাগিয়ে জামিন করানোর চেষ্টা করছে।

ফুলকি আজকের পর্ব ১০ নভেম্বর (Phulki Today Episode 10 November)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রুদ্রকে আদালতে দাঁড় করিয়ে নানারকম প্রশ্ন করা হচ্ছে ধানু রুদ্রের বিরুদ্ধে যারা সাক্ষী দেবে তাদেরকে উপস্থিত করেছে আদালতে। এদিকে রুদ্র তো বারবার নিজেকে নির্দোষ বলে দাবী করছে। সবাইকে এক এক করে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হচ্ছে। এদিকে যারা আগুন লাগার ব্যাপারে প্রথমে সাক্ষী দিয়েছিল থানায় তাদেরকে ডাকা হয়েছে। আদালতের সামনে তাদেরকে ধানু প্রশ্ন করে আগুন লাগানো নিয়ে।
কিন্তু থানায় যারা বলেছিল রুদ্র আগুন লাগিয়েছে আদালতে এসে তারা উল্টো কথা বলছে। তারা বলছে রুদ্র নাকি আগুন লাগায়নি। সাক্ষীদের মুখে এমন কথা শুনে প্রত্যেকেই তো অবাক হয়ে যায়। যারা রুদ্রর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল আদালতে এসে তারাই এবার রুদ্রর হয়ে সাক্ষী দিচ্ছে। ফুলকি তো বেশ বুঝতে পারে এসব রুদ্র আর থানার বড়বাবুরই কাজ। তারাই ওই ছেলেগুলোকে কোনভাবে ভয় দেখিয়ে মিথ্যে সাক্ষী দেওয়াচ্ছে।
রুদ্রর জামিন আটকাতে ফুলকির আপ্রাণ চেষ্টা
এরপরে ফুলকি অংশুর সাহায্য নিয়ে প্রধান বিচারপতির ঘরে গিয়ে তাকে সব কথা খুলে বলে। জানায় যে রুদ্র মিথ্যে সাক্ষী নিয়ে এসেছে আদালতে। আর বড়বাবু তার সঙ্গে যুক্ত রয়েছে। অংশু বারবার বলতে থাকে রুদ্রই আসল দোষী। ফুলকি বিচারককে বলে রুদ্র যদি এবার জামিন পেয়ে যায় তাহলে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যাবে। রুদ্র সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবে।
আরও পড়ুনঃ পুঁটির বুদ্ধিতে রক্ষা পেল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপরে বিচারপতি বলে কোর্টে এমন কোন যুক্তি খাড়া করতে হবে যাদের রুদ্রর জামিন আটকানো যায়। তাই ফুলকি রোহিত সবাই মিলে ধানুর কাছে গিয়ে সবটা খুলে বলে। ধানু কি করবে বুঝতে পারে না। তখন ফুলকি বলে তারাই রুদ্রর বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে রুদ্রর জামিন একমাত্র আটকানো যাবে। এবার দেখার অপেক্ষায় পরবর্তী পর্বে আদালতে কি হয়। রুদ্রর জামিন ফুলকি আটকাতে পারে কিনা।

