পুঁটির বুদ্ধিতে রক্ষা পেল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে এক্কেবারে জমজমাট জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকে বর্তমানে দুর্গাপুজোতে গণ্ডগোলের পর্ব দেখানো হচ্ছে। সেই কারণেই শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা বেড়েছে। দুর্দান্ত ফলাফল করেছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পর্ণা পুঁটিকে কোথাও খুঁজে পাচ্ছে না। পুঁটিকে ডাকাতের দল তাদের ডেরায় আটকে রেখেছে। ডাকাত দলের যে মাথা তার ধারণা পুঁটির মধ্যে মা কালী রয়েছে। তাই তারা পুঁটিকে আটকে রেখেছে। পুঁটিকে আটকে রেখে তাকে পূজা পর্যন্ত করছে। এদিকে পুঁটি বারবার তার মা-বাবাকে খুঁজছে। তার মা-বাবার কাছে যাবার জন্য কান্নাকাটি করছে। কিন্তু ডাকাত দলের সদস্যরা কেউই পুঁটিকে ছাড়ছে না। বিশেষ করে ডাকাত দলের সেই মাথা কালিচরণ তাকে আটকে রেখেছে।

নিম ফুলের মধু আজকের পর্ব ১০ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 10 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পুঁটিকে আটকে রেখে পূজা করছে ডাকাত দলের সবাই মিলে। পুঁটি কান্নাকাটি করলেও তাকে যেতে দেওয়া হচ্ছে না। ডাকাত দলের মাথা পুঁটিকে মা কালীর রূপে পুজো করছে এদিকে ইশা পুঁটিকে পাচার করে দেওয়ার পর ভাবছে পর্ণা যদি পুঁটিকে খুঁজে পেয়ে যায় তাহলে বিপদে পড়বে ইশা। তাই জন্য ছদ্মবেশে সেই জঙ্গলে যায়। সেখানে গেলেও ইশাকে ঢুকতে দেওয়া হয় না। ইশা ছদ্মবেশে গেলেও তাকে কোনোভাবেই ঢুকতে দেয় না ডাকাত দলের সদস্যরা। ইশা ভেতর থেকে পুঁটির গলার আওয়াজ পায় এবং বুঝতে পারে ডাকাত দলের সদস্যরা তাকে মাতৃজ্ঞানে পুজো করছে। সেখান থেকে ইশা নিশ্চিন্তে চলে আসে, সে বুঝতেই পারে পর্ণা কোনোভাবেই আসতে পারবে না এখানে।
মেয়েকে খুঁজতে ডাকাতের ডেরায় পৌঁছায় পর্ণা
এরপর পর্ণা আসে ছদ্মবেশে পুঁটিকে বাঁচাতে। পর্ণা সকলের চোখের আড়ালে ডাকাতের ডেরায় গিয়ে পুঁটিকে উদ্ধার করতে যায়। পুঁটি তো পর্ণাকে দেখে ঠিক চিনতে পারে কিন্তু পর্ণা পুঁটিকে কায়দা করে ঠিক বুঝিয়ে দেয় যাতে পুঁটি সকলে সামনে পর্ণাকে না ডেকে ফেলে। এরপরে পর্ণা নাটক করে পুঁটির কাছে গিয়ে তার সমস্ত প্ল্যানের কথা বলে। পুঁটিও মা কালী ভোর হয়েছে এরকম একটা হাবভাব করতে থাকে। ডাকাতরা সেটা বিশ্বাস করে যায়। বিশেষ করে ডাকাতের মাথা বিশ্বাস করে যে সত্যি হয়তো পুঁটির মধ্যে মা কালী এসেছে।
আরও পড়ুনঃ ফের ছোট পর্দায় রিমলি! বহু বছর পর টেলিভিশনের পর্দায় ইধিকা পাল! বিপরীত জনপ্রিয় নায়ক!
এরপরে পুঁটি আদেশ করে ডাকাত কে যে সে যেটা বলবে ডাকাত যেন সেটাই করে। এরপরে পুঁটি কায়দা করে পর্ণাকে নিজের দাসী বানিয়ে সেখানে রেখে দেয়। ডাকাতও পুঁটির আদেশ মত পর্ণাকে সেখানে থাকতে দেয়। এবারে পর্ণা তো পুঁটিকে কাছে পেয়ে নিশ্চিন্তে হয়েছে। এতদিন হন্যে হয়ে মেয়েকে খুঁজছিল চারিদিকে। এবারে দেখার অপেক্ষা পর্ণা কিভাবে সেই ডাকাতের ডেরা থেকে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে আসে।

