জোড়া শত্রুর মুখোমুখি ফুলকি! ছোট রাণীর সঙ্গে হাত মেলালো রুদ্র! জন্ম রহস্য জানার আগেই কি শেষ হয়ে যাবে ফুলকির জীবন? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

Bengali serial

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাজবাড়ীতে ধুমধাম আয়োজনে ধানুর বিয়ে হয়ে গেলো। কিন্তু এতকিছুর মধ্যে ফুলকিকে আটকে রাখা গেলো না। ফুলকি ধানুকে কথা দিয়েছিল তার বিয়ের আগেই সে নিজের বাবাকে ফিরিয়ে আনবে। ফুলকি নিজের সেই কথাও রেখেছেন। ধানু বিয়েতে বসার আগেই ফুলকি চৌধুরী বাড়িতে নিয়ে এসেছে তার বাবাকে। তার বাবা সহ আটক আরো সাধারণ মানুষকে নতুন জীবন দিয়েছে ফুলকি।

আর ফুলকির এই কাজে বেশ ঘাবড়ে গিয়েছেন রানীমা। ফুলকিকে সাধারণ মেয়ে ভেবেছিল কিন্তু ফুলকি যে সাধারণ নয় সেটা বুঝতে পেরেছেন তিনি। তাই ফুলকিকে হালকাভাবে নেওয়া চলবে না। ফুলকির ব্যবস্থা করার জন্য নতুন প্ল্যান করছেন তিনি। আর এর মধ্যেই সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। যা দেখে একেবারে শিহরিত হয়ে গিয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ ‘ওটা কান না কানকো?…ফাজলামির একটা লিমিট থাকে’- বর বেশে ছবি ছাড়তেই কটাক্ষের মুখে ঋষভ!

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাজবাড়ীর বড় রানীমা বলছে নৃসিংহ দেব তাকে ইশারা করেছে তার মেয়ে এবং স্বামী বেঁচে রয়েছে। আর তখনই ফুলকি রানী মাকে কথা দেয় সে নিজে রাণীমার সন্তান এবং স্বামীকে তার কাছে ফিরিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় রুদ্র ছোট রাণীকে জানাচ্ছে ফুলকি রাজবাড়ীরই সেই হারিয়ে যাওয়া সন্তান। ফুলকির তাবিজের মধ্যে থেকে সেই চিরকুট পাওয়া গিয়েছে। আর তখনই ছোট রানী মা বলেন ফুলকি নিজের জন্ম পরিচয় জানার আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এবারে এই দুই শত্রুর মোকাবিলা কিভাবে করবে ফুলকি সেটাই দেখার অপেক্ষা।

Back to top button