‘ওটা কান না কানকো?…ফাজলামির একটা লিমিট থাকে’- বর বেশে ছবি ছাড়তেই কটাক্ষের মুখে ঋষভ!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনীত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋষভ চক্রবর্তী (Rishav Chakraborty) বেশ কিছু বছর হল টেলিভিশন জগতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Bengali Serial) বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা মিলছে অভিনেতার। নায়ক বা নায়িকার ভাই, দেওর, বন্ধু ইত্যাদি চরিত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাকে। যেমন জি বাংলার নিম ফুলের মধু, স্টার জলসার অনুরাগের ছোঁয়া সহ আরো নানান সুপারহিট ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে।
পার্শ্ব চরিত্রে অভিনয় করেই সকলের বেশ পছন্দের অভিনেতা হয়ে উঠেছেন এসব অল্প সময়ের মধ্যেই। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে অভিনেতা এবং ফুলকি ধারাবাহিকের নায়িকা দিব্যানির প্রেম নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। যদিও প্রকাশ্যে তারা কখনো তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেনি। বিভিন্ন ছবি ভিডিও দেখে দর্শকেরা দুয়ে দুয়ে চার করতে পারেন।
এবারে এই অভিনেতাকেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের মুখে পড়তে হলো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রোল, সমালোচনা, কটাক্ষ এই বিষয়গুলি একেবারেই স্বাভাবিক বিষয়। অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ট্রোল সমালোচনা হয়েই থাকে প্রায় দিন। আর এগুলো মেনে নিয়েই এগিয়ে চলেছেন সকলে। কেউ কখনো প্রতিবাদ করেছে, আবার কেউ ব্যাপারগুলোকে একেবারেই পাত্তা না দিয়ে এগিয়ে গিয়েছে সামনের দিকে।
আর এবার ঋষভকে সম্মুখীন হতে হল এসবের। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেতার বেশ কিছু ছবি নিয়ে শুরু হয়েছে হাসাহাসি। নেটিজেনরা অভিনেতার ছবি নিয়ে করছেন কটাক্ষ। ছবিতে অভিনেতাকে একেবারে অন্যরকম একটি লুকে দেখা গিয়েছে। ছবিতে বরের বেশে সেজেছেন ঋষভ।
আরও পড়ুনঃ ছেলের অধিকার চাইতেই তেলে বেগুনে জ্বলে উঠলো শ্রীময়ী! অভিনেত্রীর রোষের মুখে পিঙ্কি! কৃষভিকে পেয়ে ছেলেকে ভুলতে বসেছেন কাঞ্চন!
তবে সেই সাজেও রয়েছে অন্যরকম ছোঁয়া। পাঞ্জাবি পড়ে কপালে কানের দুল সাথে কলকা এঁকেছেন অভিনেতা। আর এই নিয়েই শুরু হয়েছে হাসাহাসি। কমেন্ট বক্সে এক এক জন নেটিজেন এক এক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “অন্যরকম সাজে ” নয়, বলুন “হাস্যকর সাজে” ধরা দিলেন। কিছু একটা আবোলতাবোল করলেই হলো বলুন !!????, অন্যজন বলেছেন, ‘ফাজলামির একটা লিমিট থাকা উচিত।’ কেউ আবার বলেছেন, ‘এইটা আবার কেমন লুক হাতির কানের মতো লুক।’ আরেকজন নেটিজেন বলেন, ‘আর্টিস বলেই কি সব টাই ফ্যাশন ,, আর যদি এইরকম আমরা সাজি তখন আম জনতা কিরকম রিঅ্যাক্ট করবে সেটা কি খোঁজ রাখো নেটিজেনরা।’

