শালিনীর মতলব বুঝে গেলো ফুলকি! রোহিতকে বিপদে ফেলতে নতুন চাল চললো রুদ্র!

অনেকদিন ধরেই রোহিত ফুলকিকে আলাদা করার একটা উপায় খুঁজছিল রুদ্র। কিন্তু যতবার সে নতুন কোন পরিকল্পনা করেছে, ততবার দায়িত্ব সহকারে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। আরো একবার রুদ্রকে নতুন করে সর্বনাশের সুযোগ করে দিল এই ঘূর্ণিঝড়। জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, হঠাৎ করেই নবাবগঞ্জে ধেয়ে আসে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেই দুর্যোগের মোকাবিলা করতে এখন ব্যস্ত গোটা রায়চৌধুরী পরিবার। যে যেভাবে পারছে সে সেই ভাবে গরীব মানুষের সাহায্য করার চেষ্টা করছে। সব ভুলে মানুষের পাশে দাঁড়াতে উঠে পড়ে লেগেছে ফুলকি। তবে এই ঘূর্ণিঝড়ের সাথে ফুলকির শ্বশুরবাড়িতে প্রবেশ করেছে এক নতুন ঝড় যার নাম শালিনী। আর এই ঘটনায় একেবারে খুশি হয়নি ফুলকি।
ফুলকি আজকের পর্ব ৮ জুলাই (Phulki Today Episode 8 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি রোহিতকে খাবার দিতে আসে। কিন্তু ফুলকি আগের মতন হাসিখুশি ভাবে না থাকায় রোহিতের সন্দেহ হয়। এরপর অনেকক্ষণ বাদে রোহিত বুঝতে পারে ফুলকি শালিনীর এই বাড়িতে থাকাটাকে মেনে নিতে পারেনি। রোহিত তখন ফুলকিকে বোঝায় সে যেন শালিনীকে আর পাঁচজন শরণার্থীর মতো নিয়ে মনে করে। এই সমস্ত বিষয়টা বাইরে থেকে দেখতে থাকে শালিনী।
নতুন ফন্দি আঁটছে শালিনী
রোহিত ফুলকিকে নিজের হাতে নিজের ভাগের খিচুড়ির কিছুটা খাইয়ে দেয়। শালিনী মনে মনে ভাবতে থাকে, এবার সে এমন একটা পরিকল্পনা করবে যাতে ফুলকি আর রোহিত সারা জীবনের মতন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর ফুলকি ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে রোহিত তাকে কোলে তুলে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। এতদিন ধরে এই সব কিছুর স্বপ্ন দেখে এসেছিল ফুলকি। আর আজকে তার স্বপ্ন সত্যিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: বিয়েতে বাধা স্বরূপ শেষ কাঁটাটা উপরে ফেললো অনির্বাণ! ফের ছাদনাতলায় নায়ক নায়িকা!
পরের দিন সকাল হতেই সবাই মিলে চিন্তায় পড়ে যায় যে কখন সরকারি তহবিল থেকে ত্রাণ এসে পৌঁছবে। কারণ সরকার যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে শুধুমাত্র কয়েকটা পরিবার মিলে এতজন মানুষের দায়িত্ব বেশিদিন নিতে পারবে না। ফুলকি দেখতে পায় গোটা নবাবগঞ্জ ভেসে গিয়েছে জলে। রোহিতের জেঠুমনি বলে, খুব তাড়াতাড়ি সরকার ত্রাণ পাঠাবে। উল্টোদিকে রুদ্রর এই বিষয়ে কোন হেলদোল নেই। কারণ সে এই ঘূর্ণিঝড়ের সুযোগ নিয়ে অনেক টাকা নিজের পকেটে ভরতে চায়।

