বিয়েতে বাধা স্বরূপ শেষ কাঁটাটা উপরে ফেললো অনির্বাণ! ফের ছাদনাতলায় নায়ক নায়িকা!

কিছু কিছু মানুষের ভাগ্যে সুখের পরিমাণ অনেক কম আর দুঃখের মাত্রাই বেশি। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের জীবনেও সুখের থেকে দুঃখের পরিমাণ অনেক বেশি। আর বেশিরভাগ ক্ষেত্রে সেই দুঃখের প্রধান কারণ হয়ে ওঠে নায়িকা নিজেই। তবে অনির্বাণ তার জীবনে এসে তাকে অনেকটাই বদলে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই আর অনির্বাণের বিয়ের সময় একটা অঘটন ঘটিয়ে বসে নীলাঞ্জনা। সে ঘুমের ওষুধ খেয়ে ফেলে। কিন্তু সে খুব সতর্কভাবে ঠিক সেই কটাই ওষুধ খেয়েছে যতগুলো খেলে তার মৃত্যুর সম্ভাবনা কমে যাবে। আর এটা খুব ভালো করেই বুঝতে পারে অনির্বাণ। সে গোটা বিষয়টা রাইকে বুঝিয়ে বলে। পাশাপাশি রাইয়ের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা তার বোন অনির্বাণকে বলেছিল, এই কথাটাও রাইকে জানায় সে।

মিঠিঝোড়া আজকের পর্ব ৮ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 8 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অবশেষে আবার বিয়েটা করতে রাজি হয়ে যায় রাই। সে আর অনির্বাণ দুজন মিলেই বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং বাকি বিয়েটা সম্পন্ন করার ব্যবস্থা করতে বলে। কিন্তু এতে একেবারেই রাজি নয় অনির্বাণের মা সোহিনী। সে একবার নিজের অমতে ছেলের বিয়ে দেখেছে। কিন্তু আর সে নিজের অপছন্দের কোন পাত্রীকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না।

রাইকে বদলে দিলো অনির্বাণ

অন্যদিকে নিলু ভাবতে থাকে, তার নিজের দিদি তার এমন অসুস্থতার কথা জেনেও কিভাবে বিয়ের পিঁড়িতে বসতে পারে! কয়েক মাস আগে এমন কিছু ঘটলে তার দিদি হাসপাতাল ছেড়ে নড়তো না। সেখানে আজ বিয়ে করতে চলে গেল। তার মানে কি অনির্বাণ দিদিকে পাল্টে দিয়েছে? শেষ পর্যন্ত বিয়েটা না আটকাতে পেরে আফসোস হতে থাকে নীলাঞ্জনার। তার এত কাণ্ডকারখানা শেষ পর্যন্ত সফল না হওয়ায় আবার নতুন পরিকল্পনা করতে থাকে সে।

আরো পড়ুন: ‘ইচ্ছে পুতুলের’ মেঘকে হুবহু নকল করছে রাই! নীলুর হাজার দোষ মাফ করে মহান হতে চাইছে নায়িকা, অভিযোগ দর্শক মহলে

এদিকে অনির্বাণের মা যতরকম ভাবে সম্ভব তত রকম ভাবে অনির্বাণকে বোঝাতে থাকে এই বিয়েটা তার পক্ষে করাটা ঠিক হবে না। বিয়ের পুরোহিত পর্যন্ত এই বিয়েটা দিতে চায় না। কিন্তু অন্য এক ঠাকুর মশাই এসে সেই সমস্ত ভুল ধারণা সবার মন থেকে মুছে দেয় আর বিয়ের জন্য তোরজোর শুরু করে। অবশেষে দিদি একটা সঠিক মানুষের সাথে নিজের জীবনটা শুরু করতে চলেছে দেখে ভীষণ খুশি হয় স্রোত।

Back to top button