পূর্ণ হলো রুদ্রর পাপের ঘড়া! প্রমাণ সহ কলকাতায় ফিরছে ফুলকি! এবার হবে অসুর বিনাশ! ফাঁ’স আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঈশিতা আড়াল থেকে সবটা শুনছিল সেটা দেখে ফেলে ঝিনুক, আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোন কেড়ে নেয়। কারণ ঈশিতা রুদ্রকে সবটা জানাতে যাচ্ছিল। কিন্তু ঝিনুক ঈশিতাকে ধরে ফেলে, তখনই ঈশিতা নাটক করতে থাকে সকলের সামনে। তমালের উপর অধিকার ফলাতে থাকে। কিন্তু তমাল তো আর আগের মত নেই। তাই ঈশিতাকে সে কিছুতেই বিশ্বাস করে না। এরপর ধানু সবাইকে জানায় রোহিত মেসেজ করে বলেছে ঈশিতা তাদের উপর নজর রাখছে। রুদ্রর সাথে থানায় ঈশিতা যে দেখা করতে গিয়েছিল সেটা অংশু বলেছে রোহিতকে।

রুদ্রর গুলোর কথা অনুযায়ী জামালের গুন্ডারা ফুলকিদের ধাওয়া করতে থাকে। এরপর কতগুলো বাইক নিয়ে এসেছে ফুলকিদের গাড়ি ঘিরে ধরে, তারপরই শুরু হয় মারপিট। ফুলকি রোহিত মিলে যতদূর সম্ভব গুন্ডাদের আটকাতে থাকে। আর ঠিক সেই সময় বিপদের আভাস পেয়ে সেখানে পৌঁছে যায় পান্ডে জি। নিজের পুলিশ ফোর্স নিয়ে জামাল এবং তার গুণ্ডাদের গ্রেপ্তার করেন তিনি এবং সেখান থেকে উদ্ধার করে ফুলকিদের। অন্যদিকে যার কাছে সমস্ত ভিডিও ক্লিপ রয়েছে সে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে, তার ফ্লাইট ছেড়ে দেওয়ার সময়ই পান্ডেজি এয়ারপোর্টের অথরিটিকে সমস্ত ঘটনা জানায় এবং ফ্লাইট আটকে দেয়।
এরপর ফুলকি রোহিত এবং পান্ডেজি সহ পুলিশ ফোর্স পৌছায় এয়ারপোর্টে। সেখানে গিয়ে ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। রোহিত সমস্ত ঘটনা খুলে জানায় তাকে। কিভাবে তার দাদার মৃত্যু হয়েছে, কিভাবে তাদের রুদ্রর বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। ওই লোকটি সব কথা শুনে তাদের সাহায্য করতে রাজি হয়।
আরও পড়ুনঃ ৩ বছর পর ফের টেলিভিশনের পর্দার বামাখ্যাপা! নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন প্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী!
কিন্তু ওই লোকটি আজই সমস্ত ফুটেজ ডিলিট করার জন্য বলে এসেছে। তাই বাড়িতে সেই মতন সব ফুটেজ ডিলিট হচ্ছে। ফুলকি রোহিত একথা শুনে তো একেবারে অবাক হয়ে যায়, তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ওই লোকটি তার বাড়িতে ফোন করে সেই ফুটেজ ডিলিট হওয়া থেকে আটকায়। তারপরই ওই লোকটির বাড়িতে পৌঁছে ফুলকিরা। ওইদিকে ফুলকিদের হাতে সব ফুটেজ চলে আসে। সেখানে স্পষ্ট দেখা যায় রোহিত নির্দোষ। রুদ্র ইচ্ছে করে পা দিয়ে ঠেলে তথাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। এবারে তো আর পার পাবে না রুদ্র।

