৩ বছর পর ফের টেলিভিশনের পর্দার বামাখ্যাপা! নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন প্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করার পর থেকে দর্শকমহলে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। এছাড়া অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক হিসেবে তার আলাদা পরিচয় রয়েছে, ঐন্দ্রিলা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েক বছর হল কিন্তু তার স্মৃতি আজও সামলাচ্ছেন সব্যসাচী। ঐন্দ্রিলা মারা যাওয়ার পর থেকে নিজেকে টেলিভিশনের জগত থেকে দূরে রেখেছিলেন সব্যসাচী। দীর্ঘ ৩ বছর পর পর্দা আবার কামব্যাক করছেন অভিনেতা।

এসো মা লক্ষী, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়, মহাপীঠ তারাপীঠ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ এই সমস্ত আধ্যাত্মিক ধারাবাহিকেই অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। তবে এই সব কিছুর মধ্যে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রটি বিশেষ করে নজর কেড়েছে দর্শকের। ধারাবাহিকটি ২০২২ সালে শেষ সম্প্রচারিত হয়েছিল। আর ওই ধারাবাকিকেই শেষ বার দেখা গেছিল সব্যসাচীকে।

Sabyasachi Chowdhury, Television, Actor, Indian Television Actor, সব্যসাচী চৌধুরী, টেলিভিশন, অভিনেতা, ভারতীয় টেলিভিশন অভিনেতা

বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। তাইতো দর্শকেরা সব সময় তার খোঁজ করেছেন। কবে আবার অভিনেতাকে তারা দেখতে পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। তবে এবারে দর্শকদের সেই সকল অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘ তিন বছর পর আবার পর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী।

এই খবর সামনে আসার পর থেকেই তো দর্শকের মনের নানান রকম প্রশ্ন উঠেছে। কবে, কোথায় দেখা যাবে সব্যসাচীকে, এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে দর্শকদের মাঝে। এবার বড় পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। সোনার কেল্লা সিনেমার ১৫০ বছর পূর্তি উপলক্ষে রহস্য ঘেরা একটি গোয়েন্দা গল্প সিরিজ তৈরি করতে প্রস্তুত পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যাবে সব্যসাচীকে।

আরও পড়ুনঃ কামাল করল জি বাংলা! চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দর্শকদের জন্য রইল বিরাট বড় চমক!

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই নতুন সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। এই প্রথমবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সব্যসাচী ছাড়া এই সিরিজে অভিনয় করবেন অমৃতা দেবনাথ, দেবতনু, মেখলা দাশগুপ্ত, অভিষেক সিং সহ আরও অনেকে। ফেলুদার আদলে তৈরি হবে সব্যসাচীর গোয়েন্দা চরিত্র। ইতিমধ্যেই রাজস্থানের শ্যুটিং শেষ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই সিরিজটি।

Back to top button