অবশেষে খুলল হৈমন্তীর জ্ঞানচক্ষু! রুদ্রর কথা শুনেই চমকে গেল হৈমন্তী!

চলতি সপ্তাহের চ্যানেল টপার ধারাবাহিক ফুলকি (Phulki)। জি বাংলার এই ধারাবাহিকটি শুরু থেকেই জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) অভিনয় মন জয় করে নিয়েছে সকলের। পাশাপাশি পারমিতার ভূমিকায় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) মন জয় করে নিয়েছেন সকলের।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে পারমিতার বিয়েতে রাজি নয় হৈমন্তী। আর সেই কারণেই মহাদেবের মন্দিরে নিয়ে গিয়ে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছেন পারমিতাকে। তারপরই নিজের পরিচিত রিক্সাওয়ালা সাহায্যে বাড়ির পিছনের চোরা গলিতে পারমিতাকে লুকিয়ে রাখেন হৈমন্তী। তবে হাতেনাতে ধরে পড়ে যায় সেই রিক্সাওয়ালা। তারপরই সে নিজের মুখে স্বীকার করে সবটা।

Phulki is very happy to be loved by Rohit

ফুলকি আজকের পর্ব ২৯ আগষ্ট (Phulki Today Episode 29 August)

ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সেই রিক্সাওয়ালার সাহায্যে চোরাগলির কথা জানতে পারে অংশু, ফুলকি আর রোহিত। তারপর সকলেই স্পষ্ট বুঝে যায় পারমিতাকে কি’ডন্যাপ করার পিছনে হাত রয়েছে জেঠিমনির। ফুলকি রোহিতকে বলে জেঠুমণিকে সবটা জানাতে। প্রথমে রাজি না হলেও পরিস্থিতির চাপে রোহিত ফোন করে সবটা বলে দেয় জেঠুমণিকে।

অংশুর কথা শুনেই চমকে গেলেন হৈমন্তী

রোহিতের মুখে সবটা শুনে অগ্নিশর্মা হয়ে ওঠেন জেঠুমণি। চিৎকার করতে থাকেন জেঠিমনির ওপর। তখনই চলে আসে ফুলকিরা। ফুলকিও বারবার জোর করতে থাকে জেঠিমনিকে। কিন্তু উল্টে ফুলকির ওপরেরই রেগে যান জেঠিমনি। রেগে গিয়ে লণ্ডভণ্ড করে দেন সবকিছু। তখন রুদ্রও জেঠিমনিকে বলে পারমিতা কোথায় আছে সবটা বলে দিতে। রুদ্রর কথা শুনেই চমকে যায় জেঠিমনি। তার জামাইও তার সঙ্গে নেই! এটা একেবারে মেনে নিতে পারছিলেন না তিনি। ধমক দিয়ে থামিয়ে দেন রুদ্রকে।

আরও পড়ুন: টিআরপি তালিকায় মহা ধামাকা! ফের জলসার ধাক্কায় উল্টে গেল জি!

জেঠিমনির পরিস্থিতি দেখে নিজে নিজেই সবটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ফুলকি। মনে মনে তথাকে বলে একটা রাস্তা দেখাতে। তখনই ফুলকির মনে হয় জেঠিমনি নিশ্চয়ই পারমিতাকে তথার প্রিয় কোন জায়গায় রেখেছে। এই ভেবেই রথের ঘরটা খুঁজে দেখার সিদ্ধান্ত নেয় ফুলকি। সকলের মিলে রথের ঘরটাতে গিয়ে খুঁজতে থাকে পারমিতাকে। তখনই পারমিতাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় সকলে। পারমিতাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে অংশু। এবার কি তবে হার মেনে নেবেন জেঠিমনি? নাকি ফের খেলবেন নতুন খেলা। জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button