টিআরপি তালিকায় মহা ধামাকা! ফের জলসার ধাক্কায় উল্টে গেল জি!

প্রত্যেকটি ধারাবাহিক প্রেমী মানুষের জন্য বৃহস্পতিবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। কোন কোন সপ্তাহে বিশেষ কারণবশত এই দিনটির পরিবর্তন ঘটতে পারে তবে বেশিরভাগ সপ্তাহেই টিআরপি তালিকা প্রকাশ পায়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে তার জন্য মুখিয়ে থাকে দর্শকমহল।

বাড়ছে ধারাবাহিকের সংখ্যা এবং কমছে ধারাবাহিকের স্থায়িত্ব। কিছু কিছু ধারাবাহিক দুই মাসের মাথাতেও হারিয়ে ফেলছে নিজের জায়গা। আর তার কারণ হয়ে উঠছে পড়ে যাওয়া টিআরপি। টিআরপিতে নিজের জায়গা, বজায় রাখতে না পারলে সেই ধারাবাহিকটির টিকে থাকা অত্যন্ত দুষ্কর হয়ে ওঠে। কারণ এই মুহূর্তে টিআরপি হলেও একটি ধারাবাহিকের টিকে থাকার প্রধান মানদন্ড।

তাহলে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টিআরপি তালিকায় রাজ করছে কোন চ্যানেল। এই সপ্তাহের টিআরপি তালিকায় সবাইকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB এবং জি বাংলার ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিক দুটির প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে নেমে এসেছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৩ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান। এই সপ্তাহে ৬.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যে তেমন কোন বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯।

1st •• কথা 7.4
2nd •• ফুলকি , গীতা LLB 6.6
3rd •• নিম ফুলের মধু 6.3
4th •• উড়ান 6.2
5th •• কোন গোপনে 5.9

Back to top button