কাছাকাছি আসছে ফুলকি রোহিতকে! জানতে পেরে বেরিয়ে পড়লো শালিনীর আসল রূপ!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বাড়ছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) অসাধারণ রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শার্লি মোদক (Sharly Modak) এবং সুদীপ সরকারের (Sudip Sarkar) জনপ্রিয়তা। শালিনী আর রুদ্রর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে সাড়া ফেলেছে এই দুটি চরিত্রই।
বর্তমানে কী দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে?
বর্তমানে ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে শালিনী। রোহিত এটি ফুলকিকে আলাদা করার জন্য এবার মোক্ষম চাল চলেছে রুদ্র। আর সেই চালেই ফেঁসে গেছে রোহিত আর ফুলকি। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি শালিনী। শালিনীর করুন পরিস্থিতি দেখে নিজেকে সামলে রাখতে পারেনি ফুলকিও। শালিনীকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রোহিত। ফুলকিও সমর্থন করে তাকে। যদিও হাসপাতাল থেকে এক মুহূর্তও রোহিতকে কাছ ছাড়া করেনি শালিনী।
তবে রোহিতের কাছাকাছি থাকলেও ফুলকিকে দেখেই ভয়ে আতকে ওঠে শালিনী। যেটা দেখে সন্দেহ হয় ফুলকি। যদিও রায় চৌধুরী বাড়িতে শালিনীকে দেখে একেবারেই খুশি হননি অরুণা। ফুলকিকে এইভাবে কষ্ট পেতে দেখে ভীষণ কষ্ট হয় তার। কিন্তু এই পরিস্থিতিতে তিনিও নিরুপায়। শালিনীকে হাসপাতালে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলেন অরুণা। কিন্তু সেটাই শুনেই মেজাজ হারান হৈমন্তী। তিনি বলেন শালিনীর এই পরিস্থিতির জন্য রোহিত দায়ী। তাই শালিনীকে সুস্থ করার দায়িত্বও রোহিতের। এত দিনে রোহিত কোন ভালো কাজ করেছে।
View this post on Instagram
এমনকি তিনি এও বলেন শুধু রোহিত নয়, ফুলকিকেও শালিনীর সেবা করতে হবে। এরপরই শালীনিকে ধরে ধরে নিচে নিয়ে আসে রোহিত। তাকে খেতে বসায় টেবিলে। কিন্তু ফুলকিকে দেখেই ফের ভয় পেয়ে যায় শালিনী। পালিয়ে ঘরে চলে যাওয়ার চেষ্টা করে সে। কিন্তু শালিনীকে ধরে এনে খেতে বসিয়ে দেয় রোহিত। আর বাধ্য হয়েই ফুলকিকে ওপরে চলে যেতে বলে সে। কাঁদতে কাঁদতে ওপরে চলে যায় ফুলকি। যদিও শালিনীর আচরণ দেখে বেশ খটকা লাগে তার। ফুলকি মনে মনে ভাবতে থাকে কেন শুধুমাত্র তাকে দেখলেই শালিনী ম্যাডাম এমন ব্যবহার করছেন।
আরো পড়ুন: একসময় কাজ করছেন বাংলা সিনেমায়, আজ সব হারিয়ে রাস্তার ধারে ভিক্ষা করেই কাটছে জীবন!
কী দেখা যাবে ফুলকির আগামী পর্বে?
তখনই ওপরে গিয়ে শালিনীর খাওয়ার দিকে লক্ষ্য করে ফুলকি। এতদিনে যেভাবে শালিনী খেয়েছে ঠিক সেইভাবেই খাওয়া দাওয়া করেছে সে। আর এইসব দেখেই ফুলকির সন্দেহ আরও বেড়ে যায়। তবে কি শালিনী ম্যাডাম নাটক করেছেন? এই প্রশ্নই ঘুরতে থাকে ফুলকির মাথায়। সে ভেবে দেয় এবার রাগ না করে সে বুদ্ধি দিয়ে সবটা বের করবে। যদিও মুখে একথা ভাবলেও রোহিত আর শালিনীকে একসঙ্গে দেখে ভীষণ কষ্ট পায় ফুলকি। পারমিতা গিয়ে ফুলকিকে বোঝানোর চেষ্টা করলেও লাভের লাভ হয়নি কিছুই। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে ফুলকির সঙ্গে কথা বলতে চলে এসেছে রোহিত। কিন্তু ফুলকি আর রোহিতকে একসঙ্গে দেখেই রেগে যায় শালিনী। আর ফুলকির ঘরে উঁকি মারতে গিয়েই ভুলবশত ফুলদানি ফেলে দেয় শালিনী। যার আওয়াজ শুনে বেরিয়ে আসে ফুলকি। তাহলে এবার ধরা পরবে শালিনী? আপনাদের কি মনে হয়?
View this post on Instagram

