‘নিজের মেয়ে হলে ছেড়ে যেতে পারতে?’- স্বতন্ত্রর যাওয়া আটকে দিল মিঠি! কমললীনি সামনেই নতুন কাকুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

সম্প্রতি টেলিভিশনের (Bengali television) পর্দায় স্টার জলসায় (Star jalsha) যে সমস্ত ধারাবাহিক (Bengali serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিকটি। মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই মেগা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অপরিচিতা ঘোষ দাস।
এখানে প্রধান চরিত্র অর্থাৎ কমলীনি হলো মাঝ বয়সী এক মা, যার জীবনে ছেলেমেয়ে ছাড়া আর কিছুই নেই। সম্প্রতি দেখা গিয়েছে, দাদা বৌদি এবং দিদার পাল্লায় পড়ে মা এবং নতুন কাকুকে ভুল বুঝতে শুরু করেছে মিঠি। কিছুদিন আগেই সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। তার মানসিক অবস্থার সুযোগ নিয়ে এই নোংরা খেলাটা খেলেছে তার বাবা দাদা এবং বৌদি। তবে খুব বেশিদিন মেয়েটি এই মিথ্যের বেড়াজালে আটকে থাকেনি।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে নতুন। ব্যাগপত্র গুছিয়ে সবাইকে শেষ বিদায় জানাচ্ছে সে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় মিঠি অর্থাৎ কমলীনির মেয়ে। মূলত তার অপমানের জন্যই আজ নতুন সবাইকে ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
নতুনের সামনে এসে মিঠি বলে, “তোমার কোথাও যাওয়া হবে না। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। নিজের মেয়ে হলে ছেড়ে চলে যেতে পারতে?” এমন কথা শুনে মিঠিকে বুকে টেনে নেয় নতুন। তাকে সব সময় নিজের মেয়ের মতনই দেখে এসেছে সে। নিজের মেয়ে থাকলে সে যতটা করতো, মিঠির জন্যও সে ততটাই করেছে।
আরও পড়ুনঃ ‘আজ খালি মনে হচ্ছে, ওপারে থাকব আমি, তুমি রইবে এ পারে…’- জয় ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠানে আবেগপ্রবণ প্রাক্তন স্ত্রী অনন্যা!
মেয়ের এমন কথা শুনে কোন বাবা কি পারে তাকে ছেড়ে চলে যেতে? মিঠি নিজের ভুল বুঝতে পেরে নতুনের যাওয়ার ঠিক আগের মুহূর্তে এসে তাকে আটকিয়েছে এবং ক্ষমা চেয়েছে। এই গোটা ঘটনাটায় ভীষণ খুশি হয়েছে কমোলীনি। সে মনে মনে জানতো তার মেয়ে একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। নিজের মেয়ের প্রতি তার এটুকু ভরসা বরাবর ছিল। এমন ঘটনা ঘটায় খুব খুশি হয় সে।
https://fb.watch/BWq3PTmcAQ/

