‘পায়েলই বেস্ট দুর্গা!’- বাকিদের দুর্গা হিসেবে মানতে নারাজ তথাগত! অভিনেত্রী পায়েলকেই সেরা দুর্গা হিসেবে বেছে নিলেন তিনি!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন পায়েল দে (Payel De)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ১৪ বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। কলেজে পড়ার সময় থেকে অভিনয় যাত্রা শুরু হয় তার। সেই সময় সুযোগ পেয়েছিলেন সাহিত্যের সেরা সময় ধারাবাহিকে কাজ করার।

তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘একদিন প্রতিদিন’ এ অভিনয় করেন। এরপর দুর্গা, বেহুলা, বধূ কোন আলো লাগলো চোখে, মা দুর্গা, তবু মনে রেখো, অর্ধাঙ্গিনী, জাহানারা, দুর্গা দুর্গেশ্বরী, রামপ্রসাদ, কোন সে আলোর স্বপ্ন নিয়ের মতো একাধিক ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়াও প্রতিবছরই প্রায় মহালয়ার সময় দেবী দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দেখা যায় পায়েলকে। পায়েল বারবার দেবী দুর্গা রূপে মুগ্ধ করেন দর্শকদের। কিন্তু এবারে সকলের সামনেই প্রকাশ্যে পায়েলের সহ অভিনেতা তথাগত পায়েলকেই সেরা দুর্গা হিসেবে দাবি করেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর কদমে চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনিতেই প্রতিবছর মহালয়ার পুন্য লগ্নে টেলিভিশনের পর্দায় বিভিন্ন অভিনেত্রীরা মা দুর্গা রূপে সেজে ওঠেন। প্রত্যেককেই অপরূপ সুন্দর লাগে এই সাজে। কিন্তু পায়েলকে সেরা দুর্গা হিসেবে নির্বাচন করেছেন তথাগত। জানিয়েছেন পায়েলের সাথে কারো তুলনায় চলেনা। আর অভিনেতার এই দাবিতে বাকি অভিনেত্রীদের ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়েছেন।

অভিনেতা অন্যান্য অভিনেত্রীদের দুর্গা হিসেবে মানতে একেবারেই রাজি নয়। সাক্ষাৎকারে তার কথা শুনে অনেকেই বেশ রেগে গিয়েছেন। স্টার জলসার দুর্গা হিসেবে আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি টলি কুইন কোয়েল মল্লিককে। অন্য দিকে জি বাংলায় এতদিন পর্যন্ত দর্শক শুভশ্রী গাঙ্গুলীকে দেখে এসেছে। এ বছর দেখা যাবে ইধিকা পালকে। পায়েলকেও বেশ কয়েক বছর ধরে দুর্গা রূপে দেখে আসছেন দর্শক এবং অনেকেই ভালোবাসা দিয়েছেন। কিন্তু সাক্ষাৎকারে তথাগতর কথা শুনে একেবারেই খুশি নন দর্শক।

দুর্গা হিসেবে পায়েলকে তথাগত দেখেছেন কিনা এই প্রশ্ন করা হলে অভিনেতা সাক্ষাৎকারে বলেন, ‘অবশ্যই পায়েলকে আমি দুর্গা হিসেবে দেখেছি। আর ওকে তো শ্রেষ্ঠ দুর্গা হিসেবে আমি মনে করি। এটা কোন কন্ত্রভার্সির বিষয় নয়, চ্যানেলের প্রত্যেককে আমি এটা জানিয়েছি। ওরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে সান বাংলার দুর্গা হিসেবে পায়েলকে বেছে নিয়ে। অনেকই দুর্গা সাজেন কিন্তু তাদের সকলকে মানায় না। কিন্তু পায়েলকে দুর্গা হিসেবে সুন্দর মানায়।’

আরও পড়ুনঃ শাশুড়ি নাকি গিরগিটি! একবার ছেলে, একবার বউ আবার কখনও নাতি! সুযোগ বুঝে রং বদলায় কমলিনীর শাশুড়ি! এই ব্যক্তিত্বহীন চরিত্রে বিরক্ত দর্শক!

যদিও বেশিরভাগ নেটিজেনরাই তথাগতর কথাকে সমর্থন করেছেন। কিন্তু অনেকেরই তথাগতর এই মতামত পছন্দ হয়নি। ব্যক্তিগতভাবে একেকজনের একেক রকম পছন্দ। সকলেই তাদের পছন্দের অভিনেত্রীকেই দুর্গা হিসেবে দেখতে চান। তাই এই নিয়ে মতবিরোধ শুরু হয়েছে।

Back to top button