গঙ্গায় ভেসে গেলো পারুল! সফল হলো শিরিন সমীরণের প্ল্যান! এবার কি করবে রায়ান?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সেই কুম্ভের একই মন্দিরে উপস্থিত হয়েছে পারুলের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই সমীরণ। এবারে শিরিন ঠিক করে এই সমীরণকে কাজে লাগিয়ে পারুলের বড় কোন ক্ষতি করবে শিরিন। কারণ সেই সমীরণের পারুলের উপর অনেক রাগ ক্ষোভ রয়েছে তাই শিরিনকে একমাত্র এই ছেলেটাই সাহায্য করতে পারে। তাই শিরিন গিয়ে সমীরণ এর সাথে প্ল্যান করে কিভাবে পারুলের ক্ষতি করা যায়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

সমীরণের সাথে হাত মেলায় শিরিন। তারপর সেও পারুলের ক্ষতি করার জন্য প্ল্যান করতে থাকে। সমীরণ ঠিক করে এই মহাকুম্ভে পারুলকে জলে ডুবিয়ে মারবে। তাহলেই তার সমস্ত প্রতিশোধ পূরণ হবে। এদিকে মন্দিরের এক পুরোহিত মশাই পারুলকে দেখে বলে পারুলের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। বিপদের কালো ছায়া পারুলের মাথার উপরে রয়েছে। আর এটা শুনে তো সকলেই বেশ ভয় পেয়ে যায়। পারুলও ঘাবড়ে যায়।

এদিকে পারুলের গলা থেকে মহাদেবের আশীর্বাদের হর খুলে নেওয়ার চেষ্টা করে শিরিন। পারুলকে জোর করে মালা খোলানোর চেষ্টা করে। কিন্তু পারুল শিরিনকে সাবধান করে দেয়। পরেরদিন সবাই মিলে কুম্ভ স্নানে যায়। একেক করে গোপাল, তার মা, বৌদি সবাই স্নান সেরে নেয়। তারপর সেখানে উপস্থিত হয় রায়ান এবং তার বন্ধুবান্ধব। গোপাল রায়ানকে পারুলের দায়িত্ব দিয়ে মা কাকিমাদের নিয়ে এগিয়ে যায়। আসলে পারুল সাঁতার জানে না।

আরও পড়ুনঃ হৈমন্তীর সামনে খুলে গেল রুদ্রর মুখোশ! রুদ্রর বিরুদ্ধে একজোট রায়চৌধুরী পরিবার! জেঠিমণিকে কাজে লাগিয়েই কাজ হাসিল করবে ফুলকি!

আর এই সুযোগটা কাজে লাগায় সমীরণ। পারুল যখন দড়ি ধরে গঙ্গায় স্নানের জন্য নামছিল তখন সেখানে লোকের ভিড়ে ছদ্মবেশে হাজির ছিল সমীরণ। সমীরণ ঠিক কায়দা করে পারুল যে দড়ি ধরে নামছিল সেটা কেটে দেয়। যার জন্য ছিটকে যায় পারুল। আর যেহেতু পারুল সাঁতার জানে না তাই মাঝ গঙ্গায় ডুবে যেতে থাকে। সবাই তো সেই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। এবারে দেখার অপেক্ষা কিভাবে এই বিপদ থেকে রক্ষা পায় সে।

Back to top button