হৈমন্তীর সামনে খুলে গেল রুদ্রর মুখোশ! রুদ্রর বিরুদ্ধে একজোট রায়চৌধুরী পরিবার! জেঠিমণিকে কাজে লাগিয়েই কাজ হাসিল করবে ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় হঠাৎ করেই ফুলকিটা যেই অনুষ্ঠান বাড়িতে ছিল সেখানে উপস্থিত হয় রুদ্র। ঠিক পৌঁছে যায় ফুলকিদের ক্ষতি করার জন্য তার উদ্দেশ্য একসাথে রায়চৌধুরী পরিবারের সবাইকে শেষ করে দেওয়া। সেই মতোই ওই আশ্রমের ফিউজ এর তার কেটে সেখানে ইলেকট্রিসিটি তৈরি করে যাতে কোনরকম সুইচ অন হলেই সেই পুরো বাড়ি ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। আর রুদ্রর প্ল্যান মতনই আশ্রমে আগুনে ধরে যায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

দাউ দাউ করে সারা বাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে যারা মারা গিয়েছে তাদের মৃতদেহ উদ্ধার করে আনা হয়। সেখানে উপস্থিত হয় রোহিত, তমালের মা, বাবা। তারা তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে হঠাৎ করেই রুদ্র সেখানে উপস্থিত হয়, আর সবার সামনে এসে কুমিরের কান্না করতে থাকে। কিন্তু ফুলকিদের তো কোনো ক্ষতি হয়নি, সেটা রুদ্র জানে না।

ফুলকিরা তো আগেই সেই আশ্রম থেকে বেরিয়ে গিয়ে তমালের এক বন্ধুর হোটেলে গিয়ে উঠেছে। সেখানে বসেই নিউজ চ্যানেলে এই খবর দেখছে। ফুলকি হয়তো কোনোভাবে রুদ্রর এই চাল বুঝতে পারে। তাই জন্যই সবাইকে সেখান থেকে আগেই চুপচাপ বের করে নিয়ে আসে।

আরও পড়ুনঃ সবে তো কলির সন্ধ্যে! সায়ন্ত মোদককে নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা মিত্র! আরও ভয়ংকর সত্যি ফাঁ’স করলেন অভিনেত্রী!

প্রথমে তো লাবুর মা কিছুতেই আসতে চাইছিল না। কারণ তিনি তো এখনো রুদ্রকেই অন্ধের মতো বিশ্বাস করে। তাই ফুলকি যখন সবাইকে বলে কোনো বড় বিপদ আসতে চলেছে তাদের উপর, সবাই বিশ্বাস করলেও তিনি করেন না। কিন্তু তারপর ওই আশ্রমে যখন আগুন লেগে যায় তখন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। রুদ্রর এই আসল মুখোশ হৈমন্তীর সামনে খুলে যাওয়ায় তিনিও রুদ্রকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু ফুলকি বাঁধা দিয়ে বলে তাদের খুব সাবধানে এগোতে হবে যাতে রুদ্র তাদের কোনভাবেই ধরতে না পারে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button