রোহিত ফুলকির সম্পর্কে নতুন মোড়! শিবরাত্রিতেই বদলে যাবে ফুলকির জীবন! ইঙ্গিত দিলেন স্বয়ং মহাদেব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রায়চৌধুরী বাড়িতে গিয়ে অংশু জানায় কিভাবে একটা ছেলে ধরা ওই একই দিনে হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি করে নিয়েছিল এবং ৩রা মার্চ বাচ্চাটিকে একটি ভ্যাটে ফেলে দিয়ে আসে। ফুলকি তখন বলে ৩রা মার্চ তার বাবা-মা ও একই জায়গা থেকে থাকে কুড়িয়ে পেয়েছিল। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। একই দিনে কিভাবে এই কাকতালীয় ঘটনা ঘটতে পারে সেটাই ভাবতে থাকে সবাই। ফুলকির এই কথাই তো সকলের মনে সন্দেহ তৈরি হয়। তখন রোহিত সবাইকে বলে ফুলকি এবং তার ডিএনএ পরীক্ষা হবে আর তাতেই প্রমাণ হয়ে যাবে সবকিছু।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

কিন্তু ফুলকি তো এই সমস্ত ঘটনায় মনে মনে বেশ ঘাবড়ে যায়। তার মনে একটা বিপদের আশঙ্কা তৈরি হয়। রোহিত ফুলকিকে সাহস দিয়ে বলে এর আগেও ফুলকি আর রোহিতের সম্পর্কে অনেক বাধা এসেছে কিন্তু তারা একসঙ্গে সেই বাধা পেরিয়েছে এবারেও তারা একসঙ্গে এই বিপদ কাটিয়ে উঠবে। রোহিতের কথায় একটু ভরসা পায় ফুলকি। এবারে দেখার অপেক্ষা নতুন কোন বিপদ আসছে তাদের সম্পর্কে।

ডিএনএ টেস্টের খবর ঈশিতা জানায় রুদ্রকে। তারপর রুদ্র ঈশিতাকে বলে ধানুর চুলের স্যাম্পেল রুদ্রর কাছে পাঠিয়ে দিতে। ল্যাবে যখন টেস্ট হবে রুদ্রর ঠিক করা লোক তখন ধানু এই ফুলকির চুলের স্যাম্পেল অদল বদল করে দেয়। আর যার জন্য টেস্টের রিপোর্ট মিলে যায় বারবার। রুদ্রর প্ল্যান এবারে কেউই আন্দাজ করতে পারেনি। তাই ফুলকি রোহিতের সম্পর্কের উপর এবারে বড় বিপদ আসতে চলেছে।

আরও পড়ুনঃ ক্যান্সারে ভুগছেন শাশুড়ি, ভেঙে গিয়েছে শরীর! এরই মাঝে একি কাণ্ড ঘটিয়ে বসলেন পুত্রবধূ ঋদ্ধিমা?

পরের দিন লাবণ্য হাতে ডাক্তারের রিপোর্ট পায়। সেই রিপোর্ট নিয়ে ছুটে যায় রোহিতের মায়ের কাছে। লাবন্যই জানায় কে আজ থেকে কয়েক বছর আগে হাসপাতাল থেকে যে বাচ্চাটা চুরি হয়েছিল সেটা আর কেউ নয় ফুলকি। আর এই কথা ফুলকি আড়াল থেকে শুনে নেন। ফুলকি তো নিজের কানে এই কথা বিশ্বাস করতেই পারে না।

Back to top button