টিআরপি রেটিং বাড়াতে চপ শিল্পই ভরসা! পরিণীতার নতুন প্রোমোয় উঠলো সমালোচনার ঝড়!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে রায়ান কিছুদিন আগে অনুভব করে সে পারুলকে ভালোবাসে। পারুলের সাথে থাকতে চায়। যার জন্য পারুলকে প্রপোজ করে, কিন্তু পারুল রায়ানকে একদিন ভাবার সময় দেয়। আর সেই একদিনের মধ্যেই রায়ান ভেবে বুঝতে পারে পারুল তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, তাকে নিজের মত কন্ট্রোল করতে পারে। তাই পারুলকে সে ফিরিয়ে দেয়। জানিয়ে দেয় সেই পারুলকে ভালোবাসে তবে বন্ধুর মতো প্রেমিকার মত পারুলকে কোনদিনও ভালবাসতে পারবে না।
রায়ান পারুল আবার দাদুর কথা অমান্য করে ডিভোর্স ফাইল করেছে। তার জন্যই দাদু তাদের দুজনকে মাঝ রাতে বাড়ি থেকে বার করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে তারা কোথায় যাবে সেটাই বুঝতে পারে না। কারণ তারা এখন স্টুডেন্ট, ঘরভাড়া নিলেও তাদের হাতে পয়সা নেই। পারুলের মাথায় দারুণ বুদ্ধি আসে। রায়ান রাস্তার মাঝেই স্ট্যান্ডআপ কমেডি শুরু করে আর তার পাশেই পারুল এমবিএ চপের দোকান খুলে বসে।
আর এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোল, হাসাহাসি। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় অথবা তৃতীয় স্থান দখল করে নিচ্ছে পরিণীতা। আগের মতন আর প্রথম স্থান অর্জন করতে পারছে না। তবে শেষমেষ চপ বিক্রি করেই টিআরপি রেটিং ফেরত পেতে হবে তাদের?
আরও পড়ুনঃ ডিভোর্সের জন্য উকিলের কাছে উপস্থিত পারুল! রায়ান পারুলকে এক করতে নতুন প্ল্যান নিয়ে হাজির দাদু!
এই নিয়ে তো দর্শকমহলে দারুণ হাসাহাসি, সমালোচনা হচ্ছে। ফেসবুকে একজন লেখেন, ‘পারুল বুঝে গেছে পশ্চিমবঙ্গে কী ভালো চলবে। সবাই যে পদক্ষেপ নিতে কুণ্ঠিত, পারুল সেই পদক্ষেপ নিল। ওয়েল ডান।’ আরেকজন লেখেন, ‘পশ্চিমবঙ্গ একদিন চপ শিল্পের জন্যই ফেমাস হবে।’

