রুদ্রর বিরুদ্ধে প্রমাণ নিয়ে হাজির ফুলকি! উত্তেজনার বশে আদালতে একি কাণ্ড ঘটালো রোহিত! ফাঁ’স আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকিরা যাতে সময় মত কোর্টে পৌঁছাতে না পারে তার জন্য রিকি এবং তিওয়ারি মিলে একটা লোক ঠিক করে। যে ফুলকিদের গাড়ির ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজেই ফুলকিদের নিয়ে আসে অন্য পথ দিয়ে। আর সেই পথে গাড়ির টায়ার পাংচার করার জন্য কাঁচ সরিয়ে রেখেছিল তারা যাতে রোহিতরা যাওয়ার পথে বিপদের মুখে পড়ে। রোহিতরা তো বুঝতে পারে এই কাজ কে করিয়েছে।

এবার তারা সময়মতো কোর্টে কিভাবে পৌঁছাবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে ফুলকি। তখন ফুলকি রাস্তায় একটি সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তারপর সেই সাইকেল নিয়েই তারা কোর্টে পৌঁছানো চেষ্টা করে। এদিকে ধানু, লাবণ্য সবাই কোটে পৌঁছে গেছে। রুদ্র কেও কোর্টে নিয়ে আসা হয়েছে, শুরু হয়ে গেছে শুনানির কাজ। সবাই তো রোহিতরা আসছে না দেখে ভীষণ চিন্তা করতে থাকে। তমাল বারবার ফোন করতে থাকে কিন্তু রোহিতরা কোন সাড়া দেয় না।
এসবের মাঝে লাবণ্য দেখতে পায় রুদ্র এবং রিকির মধ্যে কি সমস্ত চোখে চোখে ইশারা হচ্ছে। লাবণ্য বুঝতে পারে ফুলকিরা নিশ্চয়ই কোন বিপদে পড়েছে। তাই তার আরও চিন্তা হতে থাকে। এবার সমস্ত শুনানির পর বিচারক যখনই রায় ঘোষণা করতে যাবে ঠিক তখনই বাধা দেয় ফুলকি। সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে কোর্টে হাজির হতে পেরেছে তারা।
আরও পড়ুনঃ ‘যতসব ফালতু জিনিস… সম্পর্ক ভাঙাটাও আজকাল মজার বিষয়! ছিঃ…’ – সম্পর্ক ভাঙা নিয়ে মজা করে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন পৃথা! ক্ষুব্ধ দর্শক মহল!
তারপর কোর্টের বিরতির পর আবার শুনানির কাজ শুরু হয়। এরপর ফুলকি এসে রুদ্রর নামের একের পর এক পর্দা ফাঁস করতে থাকে। ফুলকি বলে প্রতিবার প্রমাণের অভাবে রুদ্র বেচে গেছে কিন্তু এবারে আর বাঁচতে পারবে না, এবারে সব প্রমাণ নিয়ে এসেছে ফুলকিরা। তখনই রোহিত উত্তেজিত হয়ে কোর্টে দাঁড়িয়ে বলে তথাকে আসলে রুদ্র খুন করেছে। সব সাক্ষ্য প্রমাণ দেখে রুদ্রর কি বিচার হয় সেটাই দেখার অপেক্ষা।

