রায়ানের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো পারুল! দাদুর বিরুদ্ধে গিয়ে নায়িকার নতুন পদক্ষেপ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল ওই হ্যাকারকে ধরার জন্য পুলিশ এবং এক্সপার্টের সাহায্য নেয়। আর ঠিক তখনই পারুলকে ফোন করে তূর্য। আবারো পারুল তূর্যকে বিশ্বাস করে তাকে সবটা বলে দেয়। জানিয়ে দেয় পুলিশ এক্সপার্ট এর মাধ্যমে তূর্যর ফোন ট্র্যাক করছে। অপরাধীকে ধরার জন্য। কারণ পারুল তো জানে না এই ঘটনার পেছনে মূল মাথা হল তূর্য। পারুলের কাছে সবটা শুনে আগে থেকে সাবধান হয়ে গিয়ে তূর্য ডিভাইস নষ্ট করে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেই এক্সপার্ট তুর্যর লোকেশন ট্র্যাক করে নেয়। তারপর পুলিশ ফোর্স সহ পারুল এবং রায়ান বেরিয়ে যায় অপরাধীকে ধরার জন্য।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

অন্যদিকে তুর্য পালাতে গিয়ে মুখোমুখি হয় সমীরণ ও তার গুণ্ডাদের। আসলে তুর্য কিছুদিন আগে পারুলদের গ্রামে গিয়ে সমীরণের মামাকে হুলকি দিয়ে এসেছে। আর খুব মেরেছে। সমীরণ মামার উপর অত্যাচারের বদলা নিতেই এসেছে। আর তুর্যকে পেয়ে তো সমীরণ খুব মারতে থাকে। নানানভাবে আঘাত করে। আর এদিকে পুলিশ তুর্যর লোকেশন ট্র্যাক করে আসতে থাকে।

কিন্তু সমীরণ তো পা দিয়ে পিষে তুর্যর ওই ফোনটা ততক্ষণে নষ্ট করে ফেলেছে। তুর্যকে মেরে সমীরণ তার লোকজন নিয়ে পালায়। তার কিছুক্ষণ পরই পারুল রায়ান সবাই সেখানে এসে দেখে জখম অবস্থায় তুর্য মাটিতে পড়ে আছে। তুর্য নিজেকে বাঁচাতে আর পারুলের চোখে হিরো হওয়ার জন্য মিথ্যে বলে। পারুল যেমন মুখোশওয়ালা লোককে দেখেছিল ঠিক সেরকম একটা লোককে দেখতে পেয়ে তুর্য নাকি তাকে ফলো করে।

আরও পড়ুনঃ এক ঘুষিতেই কাবু! ফুলকির মার খেতেই শিবুর মুখ থেকে বেরিয়ে এলো রাজবাড়ির গুপ্ত রহস্য! দুর্ধর্ষ আজকের পর্ব

ফলো করতে করতে লোকটার সন্দেহ হওয়ার লোকটা তুর্যকে আঘাত করে। লোকটার কাছ থেকে তুর্য ফোন কেড়ে নিতে চাইছে লোকটা নাকি ধারালো অস্ত্র দিয়ে তুর্যকে আঘাত করে পালিয়ে যায়। আর তুর্যর মুখের এই কথাই বিশ্বাস করে সবাই। এদিকে তুর্য আহত হওয়ার তুর্যকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। তুর্যকে হাসপাতালে ভর্তি করে পারুল তাকে আশ্বাস দেয় তুর্য যেন নিজেকে একা মনে না করে। কিন্তু তুর্যর কিছু কথা শুনে পারুলের সন্দেহ হয়। যদিও পারুল সেটা নিয়ে বিশেষ পাত্তা দেয় না। এদিকে কলেজে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে। আর সেইজন্য রায়ানকে দায়িত্ব দেওয়া হয় যাতে রায়ান এই অনুষ্ঠানের দায়িত্ব নেয়। তখনই রায়ানের থিয়েটার করার স্বপ্নের কথা জানতে পারে। কিন্তু বসু বাড়িতে এইসব স্বপ্ন দেখা বারণ। তাই পারুল রায়ানকে কথা দেয় রায়ানের এই স্বপ্ন পূরণের জন্য পারুল তার পাশে থাকবে।

Back to top button