একটা ভুলে সবটা ফাঁ’স! মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তুর্যকে চিনে ফেলল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল সোজা যায় পুলিশের কাছে। পুলিশকে সব ঘটনার প্রথম থেকে বলতে থাকে। পুলিশ তারপর ওই রাতের ওই জায়গা সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসে। সেখানেই ওই আততায়ীর ভিডিও দেখে ডিকের বাড়ির ওই ভিডিও মিলিয়ে দেখে। দুটো ভিডিওতে একজনই এসেছে খুন করতে। কিন্তু রায়ানকে কোনো শত্রুও নেই যে ওকে খুন করতে চাইবে। তাহলে কে এসেছিল সেই নিয়ে চিন্তায় পড়ে যায়।
এদিকে পারুল বাড়িতে নেই শুনে আবার চিন্তা হয় রায়ানের। এরপর পারুল বাড়িতে এসে রায়ানকে নিয়ে কলেজে যেতে চায়। কিন্তু রায়ান কিছুতেই পারুলের সাথে যাবে না। রায়ান পারুলের কথায় চলবে না। এরপর পারুল জোর করে রায়ানকে নিয়ে কলেজে যায় আর শিরিনের ওই ভিডিও স্যারকে দেখায়। স্যার তো এসব দেখে শিরিনের মা বাবাকে দেখে শিরিনের নামে অভিযোগ করে আর কলেজ থেকে বের করে দিতে চায়। কিন্তু শিরিনের মা বাবা স্যারকে অনেকবার অনুরোধ করে। এদিকে পারুলও বলে শেষবার শিরিনকে সুযোগ দিতে। পারুলের কথা শুনে শিরিন এই যাত্রায় বেঁচে যায়। এরপর শিরিন পারুলের কাছে ক্ষমা চায়। এরপর স্যার তিনজনকে কেবিনের বাইরে যেতে বলে এই শিরিনের মা বাবার সাথে কথা বলতে চায়।
এদিকে শিরিন রায়ানকে ভুল বোঝে। আর তার জন্য পারুলের উপর ক্ষেপে যায় রায়ান। আর শিরিনের মা ঠিক করে নেয় পারুলকে শাস্তি দেবে। এরপর ক্লাস রুমেও কেউ শিরিনের পাশে থাকতে চায় না। সবাই শিরিনের পাশ থেকে সরে যায়। পারুল শিরিনকে দেখিয়ে দেয় কিভাবে তার বন্ধুরা তার বিপদে তাকে ছেড়ে চলে গেলো।
আরও পড়ুনঃ নিজের জন্মদাত্রী মায়ের মুখোমুখি ফুলকি! নিজের মেয়েকে কি চিনতে পারবেন রানী মা? দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর ক্লাসে ঢুকে রায়ান পারুলকে বলে শিরিনের পাশে আর কেউ না থাকলেও রায়ান সবসময় থাকবে। রায়ানের মুখে এমন কথা শুনে পারুল অবাক হয়। এদিকে কলেজে আসে পুলিশ তারা রায়ানের সাথে কথা বলতে থাকে আর তখনই তুর্য এসে পারুলকে আসল ঘটনা জানতে চাই। পারুল বলে সে বাধ্য হয়ে পুলিশকে সব জানিয়েছে আর পুলিশ একটা লিড পেয়েছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

